ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

আগামী মাসে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে সরকার


আগামী মাসে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার।

প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেগে জেগেই ঘুমাচ্ছে!

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এই কার্ডে থাকবে প্রবাসীদের জন্য বিশেষ বিশেষ সুবিধা। এই কার্ড প্রদানে সরকারের উদ্দেশ্য হচ্ছে, প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা দেওয়া।

নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রবাসী কার্ডও সরকারের নির্বাচনী অঙ্গীকার। তারই অংশ হিসেবে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে।

উপ-প্রেস সচিব জানান, প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। এগুলো হচ্ছে— দেশে-বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার ও বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমান বন্দরে কমপ্লিমেন্টারি মিট এন্ড গ্রিট সেবা, বিমানের টিকেট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট, দেশে-বিদেশে ন্যায্যমূলে গাড়ি বুকিং ও সিগনেচার কার্ডে এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সেবা, সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারিতে ডিসকাউন্ট সুবিধা, কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহন, প্রবাস ফেরতদের পুনর্বাসনের সুযোগ ও বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া।

এছাড়া, রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং ও ঋণ সুবিধা, কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাঠানোসহ সহজে লেনদেন। এনআইডি, পাসপোর্ট ও কুনস্যুলার সেবায় অগ্রাধিকার, ব্যাংক ও সরকার প্রদত্ত অন্যান্য সুবিধা দেওয়া।

আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ

শাহাদাৎ স্বাধীন জানান, প্রবাসী কার্ড পরীক্ষামূলকভাবে উদ্বোধন হবে আগামী মাসের মাঝামাঝিতে। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বর মাসের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে সময়োপযোগী ও আধুনিক করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

একই সঙ্গে বিশ্বে যেসব বাংলাদেশি প্রবাসী রয়েছে, তারা যাতে প্রবাসী কার্ডের আওতায় আসে সেজন্যও প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের খেয়াল রাখতে বলেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মাহদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে: এমপি বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে: এমপি বাবুল

 

কৃষকের জীবনমান উন্নয়নে সরকার অক্লান্ত পরিশ্রম করে আসছে, এমনটাই জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় কৃষকদের কৃষি কার্ড দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই কালিগঞ্জ উপজেলার কৃষকদের মধ্যে কৃষি কার্ড চালু করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

তিনি শনিবার (১৮ জুলাই) কালীগঞ্জ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এ বিষয়ে আলোকপাত করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিলেন উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়।

কৃষি পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে নামলেই গোল করেন ওইয়ারজাবাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


ফাইনালে নামলেই গোল করেন ওইয়ারজাবাল

যখনই ম্যাচের গুরুত্ব সবচেয়ে বেশি থাকে, তখনই স্প্যানিশ ফুটবল দল মিকেল ওইয়ারজাবালের ওপর ভরসা খুঁজে পায়। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই আছেন যারা ওইয়ারজাবালের মতো এমন অসাধারণ গোলস্কোরিং রেকর্ড গড়েছেন। চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন এই স্প্যানিশ তারকা।

সাম্প্রতিক বছরগুলোতে রিয়াল সোসিয়েদাদের এই স্ট্রাইকার নিজেকে স্পেনের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যদিও স্পেনের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়ার ৫৯ গোলের রেকর্ড থেকে তিনি এখনও পিছিয়ে আছেন, তবে এক মৌসুমে স্পেনের হয়ে সর্বোচ্চ ১৪টি গোল করার নতুন রেকর্ড ইতিমধ্যে তার রয়েছে। এবার নিউ ইয়র্ক নিউ জার্সির ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে নিজের এই গোলসংখ্যাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য তার সামনে বড় সুযোগ রয়েছে।

ওয়ায়রজাবালের ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ম্যাচের সবচেয়ে কঠিন ও চাপযুক্ত মুহূর্তে তার অবিশ্বাস্য শান্তিপূর্ণ মানসিকতা এবং দৃঢ় সংকল্প। একজন পেশাদার ফুটবলারের হিসেবে তিনি যতগুলো ফাইনাল ম্যাচ খেলেছেন, প্রতিটি ম্যাচেই তিনি জালের দেখা পেয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, পেলে, দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, জোহান ক্রুইফ বা গার্ড মুলারদের মতো সর্বকালের সেরা ফুটবলাররাও ফাইনালে খেলার এমন নিখুঁত গোলের রেকর্ড স্পর্শ করতে পারেননি।

তিনি পেশাদার ফুটবলে এ পর্যন্ত মোট ৬টি ফাইনাল খেলেছেন। রিয়াল সোসিয়েদাদের হয়ে দুটি কোপা দেল রে ফাইনালে খেলে দুটিতেই পেনাল্টি থেকে গোল করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে স্পেনের হয়ে দুটি উয়েফা নেশনস লিগ ফাইনাল, একটি উয়েফা ইউরো ফাইনাল এবং একটি অলিম্পিক ফাইনালে অংশ নিয়ে প্রতিটিতেই গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। এমনকি গত মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালেও ১২ গজ দূর থেকে ঠাণ্ডা মাথার নিখুঁত পেনাল্টি শটে ফরাসি গোলরক্ষক মাইক মেইগনানকে পরাস্ত করেন তিনি।

রবিবারের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ওয়ায়রজাবাল আরেকটি ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন। ফাইনালে আর একটি গোল করতে পারলেই তিনি একক বিশ্বকাপে স্পেনের হয়ে সর্বাধিক ৬টি গোল করার প্রথম খেলোয়াড়ে পরিণত হবেন। ফ্রান্সের বিপক্ষে করা গোলের মাধ্যমে তিনি ইতোমধ্যে ১৯৮৬ বিশ্বকাপে এমিলিও বুত্রাগুয়েনো এবং ২০১০ বিশ্বকাপে ডেভিড ভিয়ার করা ৫ গোলের রেকর্ড স্পর্শ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় সঞ্জয় দেব, বনানীর মঞ্চ মাতাবেন আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ঢাকায় সঞ্জয় দেব, বনানীর মঞ্চ মাতাবেন আগামীকাল

ঢাকার মাটিতে পা রেখেছেন বাংলাদেশী বংশভূত মার্কিন সঙ্গীতজ্ঞ, ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজক এবং ডিজে সঞ্জয় দেব। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতানোর পর এবার ঢাকার মঞ্চ মাতাবেন তিনি।

ঢাকায় সঞ্জয়ের অনুষ্ঠিতব্য কনসার্টের শিরোনাম 'শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০'। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে গত ১৪ জুলাই থেকে গানের এ আসর শুরু হয়েছে যা আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে।

এ মঞ্চে গান গাইতে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন সঞ্জয়। আগামী ১৯ জুলাই সন্ধ্যা ৬টায় বনানীর কামাল আতাতুর্ক পার্কের মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে তার। আন্তর্জাতিক জনপ্রিয় শিল্পী ও ডিজে সঞ্জয়ের সঙ্গে বাংলাদেশের শিল্পীরাও পারফর্ম করবেন।

বাংলাদেশে পৌঁছে বনানীর মঞ্চ ঘুরে দেখেন সঞ্জয়। তিনি বলেন, "আমি এখন বাংলাদেশে। শাহ সিমেন্টের আয়োজনে বনানীর মঞ্চে আপনাদের সাথে আমার দেখা হবে আগামী ১৯ জুলাই। আমি খুব উচ্ছ্বসিত। আপনাদের জন্য পারফর্ম করতে আমি মুখিয়ে আছি। সন্ধ্যা ৬টায় আমাদের দেখা হচ্ছে।"

আয়োজক সংস্থা ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, এ কনসার্টের প্রধান আকর্ষণ আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বাংলাদেশি শিল্পী সঞ্জয়ের বিশেষ লাইভ পারফরম্যান্স। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং-এর অন্যতম আলোচিত এই শিল্পীকে নিজ দেশে পেয়ে উচ্ছ্বসিত সংগীতপ্রেমীরা।

প্রসঙ্গত, ছয় দিনব্যাপী গানের এ উৎসবে বিশাল পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ সরাসরি প্রদর্শন করা হবে। পাশাপাশি থাকবে লাইভ মিউজিক, ডিজে পারফরম্যান্স, দর্শকদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম, খাবার, গেমস এবং স্পনসরদের বিশেষ আয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার, ইয়াবা-দেশীয় মদ ও ৩০ হাজার টাকা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার, ইয়াবা-দেশীয় মদ ও ৩০ হাজার টাকা উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, ১.৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারের দক্ষিণ পাশে লহরাজপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুলাউড়া উপজেলার লহরাজপুর গ্রামের মো. আব্দুল বাজিদ (৪০) এবং বর্তমানে একই এলাকায় বসবাসকারী কুমিল্লার কোতোয়ালী থানার কামাল (৪২)।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আহলাদ ইবনে জামিল, পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তল্লাশিকালে আটককৃত আব্দুল বাজিদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, দোকান থেকে ১.৭০ লিটার দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। অপরদিকে কামালের কাছ থেকে আরও ৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইয়াবা ও মদ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া সিডিএমএস (CDMS) পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আব্দুল বাজিদ ও কামাল উভয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%