ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের শর্তে কোনো চুক্তিতে যাবে না ইরান


যুক্তরাষ্ট্রের শর্তে কোনো চুক্তিতে যাবে না ইরান

যুক্তরাষ্ট্র চাপে ফেলে ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাচ্ছে। কিন্তু তেহরান এমন চুক্তিতে সম্মত হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য থেকে বিষয়টি পরিষ্কার হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধ করতে আলোচনা চলছে। তবে তেহরান বর্তমানে একটি চুক্তি করতে প্রস্তুত নয়।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প এমন এক সময়ে এসব মন্তব্য করেছেন, যখন যুক্তরাষ্ট্র বারবার ইরানের সড়ক, রেলপথ, সেতুর মতো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে।

আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে সুইজারল্যান্ডে ৬০ দিনের জন্য চুক্তিতে সম্মত হয়েছিল তেহরান ও ওয়াশিংটন। কিন্তু খুব শিগগিরই চুক্তি ভঙ্গ করে ইরানে হামলা শুরু করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, যুদ্ধের ক্ষেত্রে সব সময় ইরানের পাশে থাকে চীন ও রাশিয়া। এ পরিস্থিতিতে ট্রাম্প চান যে ওই দুই দেশ যেন ইরানকে কোনো সহায়তা না করে।

শুক্রবার ট্রাম্প মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে ইরানকে সহায়তা না করার বিষয়ে তিনি চীন ও রাশিয়ার ওপর আস্থা রাখেন। তিনি বলেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে, তবে ‘তা তাদের জন্য খুবই খারাপ হবে।’

ট্রুথ সোস্যালে তিনি লেখেন, ‘বেইজিংয়ে সাম্প্রতিক বৈঠকে প্রেসিডেন্ট শি আমাকে বলেছিলেন, কোনো অবস্থাতেই তিনি ইরানকে অস্ত্র দেবেন না বা বিক্রি করবেন না। চীনের কোম্পানিগুলোও ইরানে অস্ত্র বিক্রি করবে না।’

আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন

হামলার তীব্রতা বাড়ছে: ইরানে অব্যাহত হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তারা ইরানে হামলা আরও বাড়ানোর বিষয়ে কথা বলেন।

সংশ্লিষ্ট চার ব্যক্তির উদ্ধৃতি দিয়ে শনিবার দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

ইরানের বিষয়ে নিজের কৌশল নির্ধারণের সময় ট্রাম্প সম্ভবত এক সন্ধিক্ষণের মুখোমুখি। বৈঠকটি অনুষ্ঠিত হলো যখন একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার উদ্দেশ্যে করা সমঝোতা স্মারকটি ভেস্তে গেছে।

ট্রাম্প পরবর্তী পদক্ষেপে কী সিদ্ধান্ত নিয়েছেন, তা হোয়াইট হাউজ প্রকাশ করেনি। তবে প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা সত্ত্বেও, নির্দেশ পেলে সামরিক বাহিনী আরও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে: ডা. জাহিদ

এর আগে বৃহস্পতিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি একটি বিশাল হামলার কথা বিবেচনা করছি। যা আগের যে কোনো হামলার চেয়ে বড় হবে। আমি সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।’

তিনি আরও ইঙ্গিত দেন যে, উত্তেজনা বেড়ে গেলে ইসরাইল সম্ভবত এতে অংশ নেবে না। এ অবস্থায় সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

বার্তা সংস্থা এপি জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের সেতুসহ বেসামরিক অবকাঠামোতে হামলা বৃদ্ধি করেছে। প্রাথমিকভাবে হামলাগুলি ইরানের দক্ষিণাঞ্চলে হলেও বর্তমানে তা রাজধানী তেহরানের কাছাকাছি এলাকাতেও হচ্ছে।

আরও পড়ুন: জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সংসদে সোচ্চার থাকবে বিরোধী দল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে গোসলে নেমে নিখোঁজ বাবা, জীবিত উদ্ধার ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৫২ এম


সাগরে গোসলে নেমে নিখোঁজ বাবা, জীবিত উদ্ধার ছেলে

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক হেলাল উদ্দীনের সন্ধান ৩০ ঘণ্টা পরও মেলেনি। তবে এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে নিখোঁজের ছেলে মোহাম্মদ নিলয় ওরফে দ্বীপকে (২২)।

শনিবার (২৫ জুলাই) রাতে লাইফ গার্ড ও বিচকর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা সাগরের সম্ভাব্য বিভিন্ন পয়েন্টে সন্ধান চালিয়েছেন বলে জেলার প্রশাসনের নিয়োগ প্রাপ্ত বিচকর্মীদের সুপারভাইজার মাহাবুব আলম জানিয়েছেন।

নিখোঁজ মোহাম্মদ হেলাল উদ্দীন (৫২) মেহেরপুর জেলার সদর উপজেলা পশু হাসপাতাল পাড়ার বাসিন্দা মৃত আনোয়ার শেখের ছেলে হিসেবে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে মাহাবুব আলম বলেন, ‘শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাতলী পয়েন্টে সায়মন বিচ রিসোর্টের দক্ষিণে, মর্ডান হ্যাচারির সংলগ্ন সাগরে ছেলে ও নিকটাত্মীয় তরুণকে নিয়ে গোসলে নামেন হেলাল উদ্দীন। গোসলের এক পর্যায়ে ভাটার তীব্র স্রোতের টানে হেলাল উদ্দীন ও তার ছেলে ভেসে যেতে থাকেন। এসময় ঘটনাস্থলে থাকা অপর যুবকটির শোর চিৎকার শুনে স্থানীয় লাইফ গার্ডকর্মীদের খবর দেন। এরপর লাইফগার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে এসে ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও তার বাবা নিখোঁজ রয়েছেন।’

মাহাবুব আলম আরও বলেন, ‘শুক্রবার নিখোঁজ হওয়া পর্যটককে উদ্ধার করার অভিযান এখনো অব্যাহত রাখা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে নাজিরারটেক পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি পরিচালনা করছি।’

তিনি জানান, গত রাত থেকে শুরু করে শনিবার সারাদিন উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নাজিরারটেক, ইনানী, কলাতলী, মহেশখালী, সোনাদিয়া সহ আশপাশের বিভিন্ন এলাকায় আমাদের উদ্ধারকর্মীরা অবস্থান করছেন। কোথাও ভাসমান অবস্থায় জীবিত বা মৃত কোনো ব্যক্তিকে দেখতে পেলে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তরের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোকেও সতর্ক করা হয়েছে। তাদের জানানো হয়েছে, ভাসমান অবস্থায় যদি কোনো ব্যক্তিকে দেখতে পায়, তাহলে দ্রুত পানি থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসতে এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে।

মাহাবুব আলম আরও জানান, ‘নিখোঁজ পর্যটককে উদ্ধার না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এ বিষয়ে সি সেফ লাইফ গার্ড সংস্থার সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, ‘পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিস, লাইফ গার্ড ও বিচকর্মীদের যৌথভাবে তল্লাশি অভিযান অব্যাহত আছে। তবে নিখোঁজ পর্যটক হেলাল উদ্দীনের এখনো সন্ধান মেলেনি। তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতীয় তরুণদের সম্পর্কে যা বলেছেন কার্তিক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৪ এম


শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতীয় তরুণদের সম্পর্কে যা বলেছেন কার্তিক

ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দেশটির তরুণদের নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে, ভারতের আগামী দিনের সবচেয়ে বড় শক্তি নতুন প্রজন্ম।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্তিক লেখেন, 'দিন শেষে আমরা সবাই একটি ভালো ভারতের জন্য কাজ করছি। নতুন প্রজন্মের স্পষ্ট দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহযোগিতা আর নিরলস প্রচেষ্টা আমাকে সত্যিই মুগ্ধ করে। ভবিষ্যৎ উজ্জ্বল। পরবর্তী প্রজন্মই আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। জয় হিন্দ।'

এবং পোস্টটির ক্যাপশনে তিনি আরও উল্লিখিত করেন, 'আগামী এক দশক ভারতের।' কার্তিকের পোস্টটি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কিছুক্ষণ পর আসে। নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিল।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শুরু হওয়া আন্দোলনে পরে অন্যান্য বিরোধী দল ও নানা শ্রেণি-পেশার মানুষও সমর্থন জানিয়েছেন।

ক্রমবর্ধমান আন্দোলনের চাপের মুখে শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ও মেন্টর কার্তিক অবশ্য নিজের পোস্টে আন্দোলন বা ধর্মেন্দ্র প্রধানের নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তরুণদের নিয়ে তার আশাবাদী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে বড় আলোচনার জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:১২ এম


একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা-মার মৃত্যু হয়েছে। 

ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার হাইলধর পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে সংঘটিত এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।

পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, শনিবার সকালে মা-বাবার সাথে বাইরে থেকে বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মা কল্পনা দাশকে আঘাত করেন রিমন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবাও হামলার শিকার হন। এ ঘটনায় ঘটনাস্থলেই কল্পনা দাশের মৃত্যু ঘটে। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

নিহতের স্বজন তিথি দাশ জানান, রিমন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু ঘটে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করা হয়। একটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং অপরটির মৃত্যুর খবর হাসপাতালে পাওয়া গেছে। দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ এম


আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ঘোষণা

কেন্দ্রীয় সরকার সকল দাবি মেনে নেওয়ার পর, নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

এই আন্দোলনের সমাপ্তির ঘোষণা শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত একটি যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া হয়। এর আগে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে আসছিল। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যা শনিবার সকালে পূরণ হওয়ার পর, সরকারের সাথে একাধিক দফায় আলোচনা শুরু হয়।

আলোচনা শেষে সিজেপির পক্ষ থেকে বলা হয়, সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার করে নেওয়া হবে এবং পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সরকারের আশ্বাস পাওয়ার পর, সিজেপি নেতৃত্ব আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। পাশাপাশি, যন্তর মন্তরে অবস্থানরত সমস্ত বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সূত্র: দ্য হিন্দু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%