১১:৪৯ এম
গত ১০ বছরের মধ্যে এবারই এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বনিম্ন সংখ্যক শিক্ষার্থী পাস করেছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশে নেমে এসেছে।
২০২৫ সালে এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এই হিসাবে, গত বছরের তুলনায় পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
শিক্ষামন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
আরও পড়ুন: জাবিতে গবেষণায় প্রজাপতি সংরক্ষণে ৫৪ প্রজাতির বন্য মধুবাহী উদ্ভিদ শনাক্ত
এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮৮৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, বিগত ১০ বছরের মধ্যে ২০২০ সালে করোনাকালে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সেবার সকলকে অটোপাস দেওয়া হয়েছিল, ফলে কেউ ফেল করেনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফলাফলে পাসের হার ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় অন্তর্বর্তী সরকারের সময়ে ফলাফলে ধস নেমেছিল। ২০২৫ সালে পাসের হার ৫৭.১২ শতাংশে নেমে আসে, যেখানে প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী ফেল করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০১৯ সালে ৭২ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেন।
আরও পড়ুন: বেরোবিতে হলের দরজা বন্ধ করে দুই কর্মচারীকে মারধর ছাত্রদল নেতার বিরুদ্ধে তদন্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন