ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে হয়েছে: মাহদী আমিন


পরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে হয়েছে: মাহদী আমিন

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফলাফল প্রকাশিত হয়।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উল্লেখ করেছেন, "পরীক্ষার খাতা মূল্যায়ন শতভাগ নির্মোহভাবে করা হয়েছে।"

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সারাদেশে একযোগে ফল প্রকাশের ঘোষণা দেন। সেখানে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন মাহদী আমিন।

আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ এম


মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। এ ছাড়া, দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শও দেওয়া হয়েছে।

শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য ৮ হাজার টাকার বেশি কোনোভাবেই দেওয়া যাবে না। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

যদি কোনো এজেন্সি মেডিকেল স্লিপ প্রদান করে এবং কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আগের এজেন্সিকে দেরি না করে তার মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ দেওয়া এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।

যদি কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করে অথবা কোনো ধরনের হয়রানি, গড়িমসি বা ঝামেলা করে, তাহলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। এ জন্য মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে—[email protected]।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। মানসম্মত, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালনের পাশাপাশি সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হামে মৃত্যু ২০৫ জনের, হাসপাতালে ভর্তি আরও ১৩৬

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৬ এম


সিলেটে হামে মৃত্যু ২০৫ জনের, হাসপাতালে ভর্তি আরও ১৩৬

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর হাম ও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। অবশ্য গত ২৪ ঘন্টায় নতুন কোনো হাম রোগী সনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের শুক্রবারের (৩০ অক্টোবর) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে আরেক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাজ আহমেদ। বয়স মাত্র ১০ মাস। সে হবিগঞ্জের লাখাই থানার মিঠু মিয়ার ছেলে।
রাজসহ এ বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট মৃত্যু হয়েছে ২০৫ জনের। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১০ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৩, হবিগঞ্জের ৩৩, মৌলভীবাজারের ১৬ ও সুনামগঞ্জের ৭৩ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন কারো হাম সনাক্ত হয়নি। তবে এ বছর মোট হাম সনাক্ত হয়েছে ১ হাজার ১১৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জের ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জের ৩৫৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭, পার্কভিউ মেডিকেলে কলেজ হাসপাতালে ৪, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজারে ১, মৌলভীবাজার সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৮ এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৫১ জন।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি ও আলিম পরীক্ষার পাসের হার ৫২.১২ শতাংশ, প্রকাশিত ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৮ এম


এইচএসসি ও আলিম পরীক্ষার পাসের হার ৫২.১২ শতাংশ, প্রকাশিত ফলাফল

চলতি বছর ১১টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৫২.১২ শতাংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হচ্ছে। এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল জানতে পারছেন। এর মাধ্যমে দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটছে।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। ৮ আগস্টের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষাবোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হয়ে পরে নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছিল।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৮ এম


এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে, এ বছর পরীক্ষায় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে। সারা দেশে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী অংশগ্রহণ করেছেন।

সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ আগস্টের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করা হয়। সব বোর্ডে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%