০৯:১৬ এম
নেপালের আকস্মিক বন্যার পরবর্তী কয়েক দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী বা এপিএফ শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে।
এপিএফ জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিমুরে সীমান্ত টহল চৌকির নিকটবর্তী একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত।
উদ্ধারের পর, ওই সন্ধ্যাতেই শিশুটিকে একটি উদ্ধার শিবিরে স্থানান্তর করা হয়। এপিএফের একজন মুখপাত্র জানান, রাতভর বিশ্রাম নেওয়া ও খাবার গ্রহণের পর শনিবার সকালে শিশুটি প্রথমবারের মতো কথা বলে।
আরও পড়ুন: ভুটান ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চায় ঢাকার
শিশুটির কাছে উদ্ধারকারীরা জানতে পারে, তার নাম মানিশা এবং বয়স ছয় বছর। বর্তমানে মানিশা নেপালের রসুয়া জেলায় চিকিৎসাধীন রয়েছে। তবে, এপিএফ জানিয়েছে যে তার বাবা-মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।
বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কিছু দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত উদ্ধারের ঘটনা উদ্ধার অভিযানে নতুন করে আশার সঞ্চার করেছে।
সূত্র:
আরও পড়ুন: রাহুল গান্ধী ইসরাইল-ভারত কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন