০৩:৫৯ এম
রাজধানীর ডেমরায় একটি মাদরাসায় ঘটে যাওয়া বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় অবস্থিত ‘দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা’র ষষ্ঠ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে, যা মাদরাসাটির শিক্ষার্থী ও পুলিশ নিশ্চিত করেছে।
আহত শিক্ষার্থীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মামুন হোসেন গনমাধ্যমকে জানিয়েছেন, ‘আবাসিক মাদরাসাটিতে শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিল। সেখানের একটি কক্ষে বিদ্যুতের বোর্ডে শর্ট সার্কিটের মাধ্যমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার কারণে শিক্ষার্থীরা আহত হয়।’ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফারুক কালের কণ্ঠকে বলেছেন, আহত শিক্ষার্থীদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে আছেন—রেদোয়ান, মোদাব্বির, সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের সবার বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোয়ানের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন; তিনজন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন