ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নকলায় শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিনসহ আর্থিক সহায়তা বিতরণ


নকলায় শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিনসহ আর্থিক সহায়তা বিতরণ

শেরপুরের নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচিত শিক্ষার্থী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে এসব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এছাড়া ওই অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরসেদুর রহমান ও যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানের পরে সরকারের চলতি মেয়াদে তথা ৫ বছরে দেশব্যাপি ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ইংল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:১০ এম


ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ইংল্যান্ডের

ইংল্যান্ড বিশ্বকাপ মিশন শুরু করেছে জয় দিয়ে, যা আসলেই হ্যারি কেইনের দুর্দান্ত পারফরম্যান্সের ফলে সম্ভব হয়েছে। রোমাঞ্চকর ম্যাচে তারা ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে। দুইবার পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত ক্রোয়াটরা ইংলিশদের আক্রমণ মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এর ফলে ইংল্যান্ড টুর্নামেন্টে একটি দাপুটে জয়ে শুভসূচনা করল।

প্রথমার্ধের শেষ দিকে বদলি হয়ে মাঠে নামা ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড শেষ মুহূর্তে চতুর্থ গোলটি করেন। ছবি: এএফপি

খেলার সময় ২ মিনিটে পড়ুন। স্থানীয় সময় বুধবার (১৭ জুন) রাতে ডালাসে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচটিতে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ীরা ৪-২ গোলে জয়লাভ করে।

ম্যাচের শুরুতেই লুকা মদ্রিচের ফাউলের কারণে পেনাল্টি পায় ইংলিশরা। ১১ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের সেই পেনাল্টি শটটি ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। তবে শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বের হয়ে আসায় কেইন আবারও শট নেয়ার সুযোগ পান। ১২ মিনিটে দ্বিতীয়বার পেনাল্টি শট নেওয়ার সময় ইংল্যান্ডের অধিনায়ক কোন ভুল করেননি।

ক্রোয়েশিয়া বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। ৩৬ মিনিটে মার্তিন বাতুরিনা দুর্দান্ত এক শক্তিশালী শটে সমতায় ফিরিয়ে দেয়। তার দুর্দান্ত প্রচেষ্টায় ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলের নাগাল পেলেও রক্ষা করতে পারেননি। সমতায় ফেরার পর মাত্র ৪ মিনিটের মধ্যে আবারও এগিয়ে যায় ইংল্যান্ড। ডেকলান রাইসের কর্নার থেকে উড়ে গিয়ে ইংলিশ অধিনায়ক গোল করেন। ইংল্যান্ড ২-১ গোলে এগিয়ে যায়। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারো সমতায় ফিরে আসে ক্রোয়েশিয়া, এবং সেই গোলটি করেন পেতার মুসা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পুনরুদ্ধার করেন জুড বেলিংহ্যাম। ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ানো শুরু করে বক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে গোল করেন জুড বেলিংহ্যাম। বিকল্প হিসেবে মাঠে নেমে শেষ দিকে মার্কাস রাশফোর্ড ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোল করেন। ম্যাচের ৮৫ মিনিটে গোলটি করেন এই ইংলিশ তারকা।

এই জয় ইংল্যান্ডের জন্য অনেক হিসাবের। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারার প্রতিশোধ হয়ে গেল ‘থ্রি লায়ন্স’দের। এছাড়া, এই বিশেষ জয়ের মাধ্যমে এল গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসল ইংলিশরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয়নগরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:২৮ এম


বিজয়নগরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলায় পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালানোর মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া দুই নেতা হলেন উপজেলার ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা এবং চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০)।

পুলিশের সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের চলাকালে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওই দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় ২০২৫ সালের ২ মার্চ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু ছিল।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ্ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:২৯ এম


সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এবারের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোয়ালমারীতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:৩৩ এম


বোয়ালমারীতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমটি শুরু হয়েছে। এই উপলক্ষ্যে বুধবার (১৭ জুন) বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলিন জেরিন খান। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুসহ অনেকে।

এদিন সাতৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। ধারাবাহিকভাবে জেলার অন্যান্য সকল উপজেলার ইউনিয়নগুলিতেও কার্ড বিতরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%