০৪:২৮ এম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলায় পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালানোর মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া দুই নেতা হলেন উপজেলার ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা এবং চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০)।
আরও পড়ুন: নেছারাবাদে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশের সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের চলাকালে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওই দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় ২০২৫ সালের ২ মার্চ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু ছিল।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ্ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন