০৮:৫৯ পি.এম
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। মসজিদের ইমাম তামজিদ রহমান শুক্রবার জুমার নামাজের আগে অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে দেয়ার পর আসরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর ওই কক্ষে গিয়ে টাকা না পেয়ে চুরির বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সিসিটিভি ফুটেজ দেখে। পরে রাত সাড়ে ৯টার দিকে মসজিদের ইমাম সদরঘাট থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে সদরঘাট থানা পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে আরিফ (৩৬) নামের একজনকে শনাক্ত করে। এরপর হালিশহর ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজারের সংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ আরিফকে আটক করে এবং তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। এছাড়া, তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত মো. সুমন (৩৬) নামের একজনকে আটক করে, যার কাছে চুরির আরও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, "মসজিদের টাকা চুরির অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত ও আটক করা হয়। দুই আসামির কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
আরও পড়ুন: পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন