ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ, রাজস্ব আদায়ের শঙ্কা


কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ, রাজস্ব আদায়ের শঙ্কা

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্রে রাজস্ব আদায়ের সময় বৃদ্ধির দাবিতে ব্যবসায়ীরা মাছ আহরণ বন্ধ করে রেখেছেন। এর ফলে বিএফডিসির রাজস্ব আদায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ, অবতরণ ও পরিবহনের ওপর প্রায় ২৬ হাজার জেলে, ৫ হাজার শ্রমিক ও ৫ হাজার ব্যবসায়ী নির্ভরশীল।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত দুই বছর ধরে মাছ ধরার জন্য ঘাটে নামানোর সময় সীমিত করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় বিজিডিসিএলের অভিযানে ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সন্ধ্যায় হ্রদে যে জাল ফেলা হয়, সেটি উঠে আসতে রাত হয়ে যায়। ফলে মাছগুলো বিভিন্ন উপজেলা থেকে বোটে করে রাঙামাটির বিএফডিসির ঘাটে পৌঁছাতে রাত ১০টা বেজে যায়। তবে বিএফডিসি রাতে সেই মাছের রাজস্ব গ্রহণ করে না।

এর ফলে মাছের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে এবং পচে গিয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে জেলেরাও মাছের ন্যায্য দাম পাচ্ছেন না বলে তারা দাবি করেছেন।

ব্যবসায়ীদের দাবি, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা এবং লালী খোপের জন্য রাত ১১টা থেকে ১টা পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্র খোলা রেখে মাছের রাজস্ব আদায়ের সময় বৃদ্ধি করতে হবে। নতুন সময়সূচি নির্ধারণ না হওয়া পর্যন্ত মাছ অবতরণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

কাপ্তাই হ্রদ বৃহত্তর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. কবির সওদাগর বলেছেন, ‘সন্ধ্যায় যে জালটি হ্রদে ফেলা হয় সেটি উঠে আসতে রাত ৯টা বেজে যায়। লংগদু, মাইনী, মারিশ্যা, বরকল, হরিণার মত দূরবর্তী উপজেলাগুলো থেকে মাছগুলো অবতরণ ঘাটে আসতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। কিন্তু মাছগুলো অবতরণ ঘাটে এসে পৌঁছালে বিএফডিসি রাজস্ব আদায় করে না। পরের দিন সকালে রাজস্ব আদায় করলেও ততক্ষণে মাছগুলোর গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই তারা রাজস্ব আদায়ের সময় বৃদ্ধির দাবি জানিয়ে অবতরণ বন্ধ করেছেন।

আরও পড়ুন: স্বামী নেই, ক্যান্সারে আক্রান্ত, আগুনে পুড়ল নাসিমার শেষ আশ্রয়

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মাহফুজ বলেছেন, গত ২-৩ বছর ধরে অবতরণের সময় কমানো হয়েছে। এর আগে মধ্যরাতেও মাছ অবতরণ হত। যদি আমরা রাতেও মাছ অবতরণ করতে পারি, তবে সেই মাছগুলোর ন্যায্য দাম পাওয়া যাবে। আমরা জেলেদের মাছ শিকার করতে নিষেধ করিনি। তারা মাছ আহরণ করে তাদের ইচ্ছানুযায়ী যেকোনো জায়গায় বিক্রি করতে পারে। শুধু আমাদের বিএফডিসি ঘাটে অবতরণ বন্ধ রেখেছি।

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেছেন, মাঝখানে একটি বিরতিসহ সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মাছ অবতরণ হচ্ছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী যদি মধ্যরাত পর্যন্ত অবতরণ হয়, তাহলে হ্রদে ওভারফিশিং হবে। মাছগুলো তার পরিপক্কতা পাওয়ার জন্য যথেষ্ট সময় পাবে না।

তিনি ব্যবসায়ীদের দাবি অযৌক্তিক জানিয়ে আরো বলেছেন, সরকার অতিরিক্ত মাছ আহরণের ব্যাপারে সতর্ক রয়েছে। পাশাপাশি এই বিষয়ে নানান বিধিনিষেধও আছে। অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, শ্রমিক কর্মচারীদের জন্য যাতে শ্রম আইন লঙ্ঘন না হয়, মাছে সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতকরণসহ সব বিষয় বিবেচনা করে মাছ অবতরণের এই সময় নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি বাস্তবায়ন করলে হ্রদের মৎস্য শিল্পের ওপর বিরূপ প্রভাব পড়বে।

আরও পড়ুন: রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদানে হাইকোর্টের রুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদানে হাইকোর্টের রুল

হাইকোর্ট রুল জারি করেছে ইউনিভার্সিটি অব কুমিল্লা (ইউনিক)-এর অনুমোদিত কার্যকাল (১৯৯৫–২০০৬) সময়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ যাচাই (ভেরিফিকেশন), স্থায়ী সনদ প্রদান এবং সনদের বৈধতা নিয়ে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ঢালাও বিজ্ঞপ্তির বিষয়ে।

বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ ‘দি ইউনিভার্সিটি অব কুমিল্লা অ্যালামনাই ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ সোবহানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের আওতায় ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা’ (ইউনিক) কুমিল্লা ক্যাম্পাসে কার্যক্রম শুরু করে। পরে ২০০৬ সালের ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় এক এসআরও (SRO-275)-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমোদন বাতিল করে। ওই বাতিল আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশন নং ১৬৭১/২০১৪-এর চূড়ান্ত রায়ে (১৫ ডিসেম্বর ২০১৬) ২০০৬ সালের বন্ধের আদেশকে অবৈধ ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে ১৯৯৫–২০০৬ সময়কালের বৈধতা সুরক্ষিত করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ২০১৩ ও ২০১৬ সালের দাপ্তরিক পত্রেও ১৯৯৫ সালের ৪ ডিসেম্বর থেকে ২০০৬ সালের ২১ অক্টোবর পর্যন্ত অনুমোদিত প্রোগ্রাম সম্পন্নকারীদের সনদ আইনসম্মত বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

তবে বিশ্ববিদ্যালয়টি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর সনদ যাচাই ও স্থায়ী সনদ ইস্যু করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিকল্প কর্তৃপক্ষ না থাকায় ওই সময়ে উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা চরম ভোগান্তিতে পড়েন। ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০২৪ সালের ২৮ নভেম্বর এবং ২০২৬ সালের ৬ জানুয়ারি যে বিজ্ঞপ্তি/পত্র জারি করে, তাতে ১৯৯৫–২০০৬ সময়ের বৈধ সনদধারীদের আলাদাভাবে চিহ্নিত না করায় চাকরি, পদোন্নতি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সনদ যাচাইয়ে জটিলতা তৈরি হয় বলে আবেদনে দাবি করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে একাধিক আবেদন এবং লিগ্যাল/ডিমান্ড জাস্টিস নোটিশ দেওয়া হলেও কার্যকর নিষ্পত্তি না হওয়ায় অ্যালামনাই ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টে রিটটি করা হয়।

রিটে যেসব নির্দেশনা চাওয়া হয়েছে

রিট আবেদনে সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৬ ও ৪০ অনুচ্ছেদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারার আলোকে তিনটি নির্দেশনা চাওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে, ১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত অনুমোদিত প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদকে ঢালাও অকার্যকরতার বিজ্ঞপ্তির আওতামুক্ত রাখা এবং এ বিষয়ে সম্পূরক বা স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি জারি করা। পাশাপাশি সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদানের জন্য বিকল্প প্রশাসনিক কাঠামো বা কর্তৃপক্ষ গঠন এবং আবেদনকারীদের আগের আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রিট আবেদনটি আমলে নিয়ে বিবাদীদের প্রতি রুল জারি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা, পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জিয়া পরিষদ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখা।

মঙ্গলবার বিকেলে ডেসকোর প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

আয়োজকরা জানান, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে বাসে পেট্রোল বোমা হামলা এবং শেখ হাসিনার দেশে ফেরার হুমকির বিরুদ্ধে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ। তিনি বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করে, বিচারব্যবস্থাকে ধ্বংস করে, ব্যাংক লুট করে, অসংখ্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গুম-খুন করে চৌদ্দ গোষ্ঠীসহ ভারতে পালিয়েছে, তারা আর কোনোদিন আসতে পারবে না। ফ্যাসিবাদী পালানোর পর হেলিকপ্টারে করে ফিরে এসেছে, এমন নজির পৃথিবীর ইতিহাসে নেই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম জহির আলী। এছাড়া বক্তব্য রাখেন এ্যাব ডেসকো শাখার সভাপতি ও জিয়া পরিষদ ডেসকো শাখার প্রধান উপদেষ্টা সাইদুর রহমান।

প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজিদুল করিম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন।

এ সময় জিয়া পরিষদ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

এই সভা মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, পিএইচডি।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য কে. এম. জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আহমেদ জাফরুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার শহিদুর রহমান খান, এবং কোম্পানি সচিবের (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।

এছাড়া, সম্মিলিত ইসলামী ব্যাংকের সব ইউনিটের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধিবিধান পরিপালনের লক্ষ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদ গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদ গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদী, ২৫ নভেম্বর, ২০২৬ : জেলার পুলিশের একটি অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, একনলা বন্দুক এবং গুলি।

এ ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে আব্দুর রহমান আবেদ (২৩) নামের নিষিদ্ধ কার্যক্রমের ছাত্রলীগ নেতা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম মামুন বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে জেলার রায়পুরা থানার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান আবেদকে গ্রেফতার করা হয়।

তিনি নরসিংদী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করার মাধ্যমে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযান চলাকালে আজ বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে একটি বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে তার দেখানো ও শনাক্ত করা স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদগুলোর মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন সংযুক্ত খয়েরি রঙের প্লাস্টিকের বাটযুক্ত বিদেশি পিস্তল, কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি এবং বন্দুকের চার রাউন্ড কার্তুজ।

গ্রেফতারকৃত আব্দুর রহমান আবেদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোলপুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী শহরের গাবতলী এলাকায় বসবাস করতেন।

তিনি নরসিংদী সদর উপজেলার জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষ থেকে বহিষ্কৃত শিক্ষার্থী এবং মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%