ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন


দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা, পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জিয়া পরিষদ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখা।

মঙ্গলবার বিকেলে ডেসকোর প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

আয়োজকরা জানান, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে বাসে পেট্রোল বোমা হামলা এবং শেখ হাসিনার দেশে ফেরার হুমকির বিরুদ্ধে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ। তিনি বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করে, বিচারব্যবস্থাকে ধ্বংস করে, ব্যাংক লুট করে, অসংখ্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গুম-খুন করে চৌদ্দ গোষ্ঠীসহ ভারতে পালিয়েছে, তারা আর কোনোদিন আসতে পারবে না। ফ্যাসিবাদী পালানোর পর হেলিকপ্টারে করে ফিরে এসেছে, এমন নজির পৃথিবীর ইতিহাসে নেই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম জহির আলী। এছাড়া বক্তব্য রাখেন এ্যাব ডেসকো শাখার সভাপতি ও জিয়া পরিষদ ডেসকো শাখার প্রধান উপদেষ্টা সাইদুর রহমান।

প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজিদুল করিম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন।

এ সময় জিয়া পরিষদ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

এই সভা মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, পিএইচডি।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য কে. এম. জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আহমেদ জাফরুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার শহিদুর রহমান খান, এবং কোম্পানি সচিবের (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।

এছাড়া, সম্মিলিত ইসলামী ব্যাংকের সব ইউনিটের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধিবিধান পরিপালনের লক্ষ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদ গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদ গ্রেফতার, পিস্তল ও গুলি উদ্ধার

নরসিংদী, ২৫ নভেম্বর, ২০২৬ : জেলার পুলিশের একটি অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, একনলা বন্দুক এবং গুলি।

এ ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে আব্দুর রহমান আবেদ (২৩) নামের নিষিদ্ধ কার্যক্রমের ছাত্রলীগ নেতা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম মামুন বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে জেলার রায়পুরা থানার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান আবেদকে গ্রেফতার করা হয়।

তিনি নরসিংদী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করার মাধ্যমে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযান চলাকালে আজ বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে একটি বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে তার দেখানো ও শনাক্ত করা স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদগুলোর মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন সংযুক্ত খয়েরি রঙের প্লাস্টিকের বাটযুক্ত বিদেশি পিস্তল, কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি এবং বন্দুকের চার রাউন্ড কার্তুজ।

গ্রেফতারকৃত আব্দুর রহমান আবেদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোলপুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী শহরের গাবতলী এলাকায় বসবাস করতেন।

তিনি নরসিংদী সদর উপজেলার জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষ থেকে বহিষ্কৃত শিক্ষার্থী এবং মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজন গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও মাদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজন গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও মাদক

খুলনা, ২৫ নভেম্বর, ২০২৬ : খুলনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী সেজানও রয়েছে।

আজ বুধবার সকালে নগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অন্য দুই গ্রেফতারকৃত ব্যক্তি হলেন টুটপাড়া এলাকার সত্তার ও নয়ন। অভিযানের সময় পুলিশ একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সেজান, সত্তার ও নয়নকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড শটগানের গুলি এবং মাদকদ্রব্য।

খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া সেজান খুলনা মহানগরীর একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান সহযোগী।

তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে: এরদোয়ান

তুরস্কের ৪০ বছরের সন্ত্রাসবাদ সমস্যার স্থায়ী সমাধানে ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগকে ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পথ সুগম করা সম্ভব হবে।

বুধবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এরদোয়ান উল্লেখ করেন, ‘তুরস্কের ৪০ বছরের সমস্যার স্থায়ী সমাধানে আমাদের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।’

২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ উদ্যোগের লক্ষ্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো। এ লক্ষ্যে সংগঠনটির বিলুপ্তি ও অস্ত্র সমর্পণের উদ্যোগ নেওয়া হয়েছে। পিকেকে এর আগে অস্ত্র ত্যাগ এবং উত্তর ইরাকে তাদের আশ্রয়স্থল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

এরদোয়ান বলেন, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে এবং পুরো প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। তারা কোনো ধরনের অপব্যবহার বা উসকানির সুযোগ রাখতে চান না।

তিনি আরও বলেন, সরকার পুরো প্রক্রিয়াটি সন্তানের প্রতি মায়ের যত্নের মতো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সন্ত্রাসবাদের কারণে স্বজন হারানো পরিবারগুলোর কষ্টের অবসান ঘটানোই তাদের লক্ষ্য।

এরদোয়ান বলেন, ‘আমরা চাই না আর কোনো মা, বাবা কিংবা সন্তানকে চোখের পানি ফেলতে হোক। সম্ভাবনাময় তরুণদের জীবন পূর্ণ হওয়ার আগেই যেন কচি চারার মতো ঝরে পড়তে না হয়।’

তুরস্ককে সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি পুরো অঞ্চলকেও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক বিরোধ ও দলীয় ক্ষমতার দ্বন্দ্ব যেন এই উদ্যোগকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সতর্ক করেন এরদোয়ান। তাঁর ভাষায়, ক্ষমতাসীন জোট কোনোভাবেই এ উদ্যোগকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে বা ব্যর্থ হতে দিতে দেবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%