ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ


দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ

দিনাজপুর, ১৭ আগস্ট, ২০২৬ : ৫০০ শয্যা থেকে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের।

আজ সোমবার বিকেল ৪টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এই তথ্য বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, এ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের একটি পত্র সোমবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে।

আরও পড়ুন: তিস্তা মহাপ্রকল্প শুরুর বিলম্বে ক্ষুব্ধ মানুষ, বিএনপির আন্দোলন তীব্র

সূত্রটি জানাচ্ছে, গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২-এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬-এর উপ-সচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করণসহ বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই স্মারকে বলা হচ্ছে, স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা)-এর গত ২৫ মে উল্লেখিত স্মারকের প্রেক্ষিতে সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথ ভাবে পালন করার শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নিম্নোক্ত ছকে বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশ ক্রমে জানানো হলো।

এদিকে সেবা প্রার্থীসহ দিনাজপুর জেলার সর্ব সাধারণ মানুষের প্রত্যাশা, হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করলেই হবে না।

বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রোগী দেখাসহ হাসপাতালের অন্যান্য সেবার মানও বৃদ্ধি করতে হবে। তবেই সাধারণ মানুষ এ উন্নয়ন থেকে উপকৃত হবেন।

আরও পড়ুন: কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার

৫০০ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত হওয়ায় দিনাজপুরবাসী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে

আন্তর্জাতিক ডেস্ক

পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা তালাশ বিডি,

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:২২ পি.এম


জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে

আজ ১৭ই আগস্ট, সোমবার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ রায়হান কবির মহোদয়। সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী এবং বিভিন্ন এনজিওর নেটওয়ার্কের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও, প্রভাত কল্যাণ সংস্থার সভাপতি, শ্রী প্রদীপ কুমার এবং কারা সংস্থার পরিচালক মোঃ মনিরুল ইসলাম মনির সহ আরো অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবজাতক উদ্ধারকারী পুলিশ সদস্য সালমান পেলেন সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:২২ পি.এম


নবজাতক উদ্ধারকারী পুলিশ সদস্য সালমান পেলেন সম্মাননা

 

আগুন ও ঘন ধোঁয়ায় আচ্ছন্ন ১০ তলাবিশিষ্ট হাসপাতাল থেকে মাত্র দুই দিনের এক নবজাতককে উদ্ধার করে আলোচনার জন্ম দেওয়া সাতক্ষীরা পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মো. সালমানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সাহসিকতা ও মানবিকতার এই ঘটনাটি নিয়ে ৫ আগস্ট কালের কণ্ঠের মাল্টিমিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনটি প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এর প্রেক্ষিতে সোমবার (১৭ আগস্ট) কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে নগদ অর্থ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে নির্দিষ্ট ক্যাটাগরির কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার।

পুরস্কার পাওয়ার পর ফেলার অনুভূতি উল্লেখ করে কনস্টেবল মো. সালমান বলেন, ‘ওই সময় আমি নিজের জীবনের কথা ভাবিনি। শুধু মনে হয়েছিল, ১০ তলায় একটি ছোট শিশু আটকা পড়েছে। যেভাবেই হোক তাকে উদ্ধার করতে হবে।

শিশুটিকে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছিলাম, সেটিই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া।’

তিনি বলেন, ‘কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর বিষয়টি মানুষের নজর কাড়ে এবং আজ যে সম্মাননা পেয়েছি, তাতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সম্মাননা আমার দায়িত্ব পালনে আরো বেশি সাহস এবং অনুপ্রেরণা দেবে।’

গত ৪ আগস্ট দুপুরে সাতক্ষীরার ব্লিস হাসপাতালের বেজমেন্টে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে ১০ তলা ভবনজুড়ে। আতঙ্কিত রোগী, স্বজন এবং হাসপাতালের কর্মীরা নিরাপদে বের হওয়ার জন্য ছোটাছুটি শুরু করেন।

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে খবর আসে যে, হাসপাতালে ১০ তলায় মাত্র দুই দিনের একটি নবজাতক আটকা পড়ে আছে। খবর নিয়ে সাতক্ষীরা পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মো. সালমান নিজের জীবনের কথা না ভেবে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের ভেতরে প্রবেশ করেন। পরে বেশ কষ্ট করে নবজাতকটিকে বুকে জড়িয়ে নিরাপদে নিচে নিয়ে আসেন।

এরপর নবজাতকটিকে পার্শ্ববর্তী আনোয়ারা ক্লিনিকে ভর্তি করা হয়।

আগুনের খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ, পুলিশ লাইনস, ট্রাফিক পুলিশ এবং ডিএসবি সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেন। এই সময় পুলিশ সদস্যরা একের পর এক হাসপাতালে ভর্তি রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের কর্মীদের নিরাপদে বের করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি হাসপাতালের গুরুত্বপূর্ণ সামগ্রী রক্ষার কাজে তারা অংশ নেন।

তবে ধোঁয়া ও আগুনের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে দুই দিনের নবজাতককে উদ্ধার করার ঘটনাটি দ্রুত সবার নজরে আসে। এ ঘটনার ফলে ৫ আগস্ট কালের কণ্ঠের মাল্টিমিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কনস্টেবল সালমান প্রশংসায় ভাসতে থাকেন। তার সাহসিকতা ও মানবিকতার ঘটনার বিষয়টি সাতক্ষীরার পাশাপাশি দেশের বিভিন্ন মানুষের মনোযোগ আকর্ষণ করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহসিকতা, মানবিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে নবজাতক উদ্ধার করতে সাহসিকতার পরিচয় দেওয়া কনস্টেবল মো. সালমানকেও সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতাল সাতক্ষীরার ডা. আবু হোসেনসহ উপজেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীদের মারামারিতে জ্ঞান হারালেন মিশর কোচ, ঘটনা কী?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


স্ত্রীদের মারামারিতে জ্ঞান হারালেন মিশর কোচ, ঘটনা কী?

 

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর আলোচনায় আসা মিশরের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসানের ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি শুরু হয়েছে তুমুল উত্তেজনা। জানা গেছে, তাঁর দুই স্ত্রীর মারামারির সময় তিনি জ্ঞান হারান। তবে এই উত্তেজনার অবসান ঘটেছে এক চরম সিদ্ধান্তের মধ্য দিয়ে। দুই স্ত্রীর মধ্যে প্রকাশ্যে হাতাহাতির ঘটনার পর প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন হোসাম।

হোসামের দ্বিতীয় স্ত্রীর আইনজীবী মোহাম্মদ শামস বিচ্ছেদের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর মাধ্যমে হোয়াইদার সঙ্গে মিশরের এই তারকা কোচের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি ঘটলো। এই সংসারে তাদের তিন সন্তান রয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় দেশটির উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় বিলাসবহুল হোটেলের ক্যাফেতে। সেখানে হঠাৎ করে হোসাম হাসানের দুই স্ত্রী মুখোমুখি হলে তর্কাতর্কি থেকে একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন পুলিশে খবর দেন। মারামারির দরুন দুই পক্ষই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যর্থ হয়ে তীব্র মানসিক চাপে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন কোচ হোসাম হাসান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি মিশরের ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেন হোসাম। এর আগে ২০২২ সালেও প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ১০ দিনের বিচ্ছেদ হয়েছিল, যা পরে মিটে যায়। তবে এবার সেই সম্পর্কের স্থায়ী সমাপ্তি টানলেন তিনি। অন্যদিকে ২০১৫ সালে দিনা মোস্তফা নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন সাবেক এই তারকা ফুটবলার।

জাতীয় দলের কোচের ব্যক্তিগত জীবন নিয়ে এমন কাণ্ড মিশরের ক্রীড়া অঙ্গনে বেশ তোলপাড় সৃষ্টি করেছে। তবে বিচ্ছেদের আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে এই বিতর্কের অধ্যায় শেষ করতে চাইলেন হোসাম হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


বেরোবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের নতুন নেতৃত্ব হিসেবে শুভ কর্মকার এবং রুশাইদ আহমেদ দায়িত্ব নিয়েছেন। শুভ কর্মকার বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রুশাইদ আহমেদ, যিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২৬-২৭ কার্যকালের জন্য শুভ কর্মকার ও রুশাইদ আহমেদকে মনোনীত করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণের জন্য নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবীন নেতৃত্বকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণ লেখকদের মধ্যে সংগঠনের কর্মকাণ্ড আরো সক্রিয় হওয়ার প্রত্যাশা দেখা দিয়েছে। নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করার পাশাপাশি তরুণ লেখকদের সৃজনশীলতা উন্নয়ন এবং বিভিন্ন লেখালেখি ও সাহিত্যভিত্তিক কার্যক্রম দৃঢ় করার প্রত্যাশা রাখা হয়েছে।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বেরোবি শাখার সাধারণ সম্পাদক রুশাইদ আহমেদ এই নতুন দায়িত্ব পাওয়ার পর বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ শিক্ষার্থীদের লেখালেখি এবং বুদ্ধিবৃত্তিক চর্চার যে সংস্কৃতি দেশের শিক্ষাঙ্গনে তৈরি করেছে, সেটিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উৎসাহী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে আমরা চেষ্টা করব। আমি আশা করি, সকলে সম্মিলিতভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নিতে সাহায্য করবে।

সভাপতি শুভ কর্মকার বলেন, তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটি আমার জন্য আনন্দের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমি একা নই, সবাইকে নিয়ে ফোরামকে আরও সুন্দর ও সক্রিয়ভাবে এগিয়ে নিতে চাচ্ছি।

তিনি বলেন, তরুণদের লেখনী, চিন্তা ও সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব। আপনাদের সহযোগিতা এবং পরামর্শ সবসময় প্রত্যাশা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%