০৬:০৬ পি.এম
মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।
সোমবার দুপুরে সচিবালয়ে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এই সহযোগিতার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এত বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগণের দীর্ঘমেয়াদি অবস্থান দেশের পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতির জন্য এটি একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: হেফাজতে ইসলাম: গণহত্যাকারী আ.লীগের বিষয়ে ভিকটিমদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার নেই
বৈঠকে বিশেষ দূত রোহিঙ্গাদের দীর্ঘ সময় ধরে আশ্রয় ও আতিথেয়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানবিক অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন। এছাড়াও প্রতিনিধিদলে সিনিয়র পলিটিক্যাল অফিসার ডানকান কেইথ উইলসন ও পাবলিক ইনফরমেশন অফিসার প্নু পেই দেট চায়েল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শহীদ আবু সাঈদের স্বপ্ন এখনও পূরণ হয়নি: বাবার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন