০৬:৪০ পি.এম
ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন সতর্ক করেছেন যে, চলমান যুদ্ধের কারণে দেশটি ক্রমাগত বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তিনি এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের নীতিকে দায়ী করেছেন।
ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালন বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারের অবাস্তব চিন্তা-ভাবনার ফলে ইসরাইলের ক্ষতি হচ্ছে।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেন, লেবাননে সামরিক অভিযান চালানোর চিন্তা করছে ইসরাইল। তিনি অভিযোগ করেছেন, ২০২৪ সালের অক্টোবর থেকেই সরকারের লেবাননের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল। কিন্তু তা না করে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করায় ইসরাইলি সেনাদের প্রাণহানি অব্যাহত রয়েছে। ইয়ালনের মতে, এই পরিস্থিতির পেছনে ব্যক্তিগত ও দলীয় রাজনৈতিক স্বার্থ কাজ করছে।
আরও পড়ুন: গ্রিসে বাংলাদেশি টিকটকারের ভিডিও বিতর্ক, ৫০ অভিবাসী ফেরত
তিনি আরও দাবি করেন, নেতানিয়াহু তার উগ্রপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। ইয়ালন সতর্ক করেছেন যে, যদি বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তাহলে ইসরাইল নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার পরেও, আমাদের আর কোনো রাষ্ট্রই অবশিষ্ট থাকবে না।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন