ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং
বিবিসির বিশ্লেষণ

মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা


মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কড়া সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটির প্রধান ফুটবল বিশ্লেষক ফিল ম্যাকনালটির বিশ্লেষণে বলা হয়েছে, লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচে সবচেয়ে বড় হতাশার কারণ প্রতিপক্ষ স্পেন নয়, বরং আর্জেন্টিনার নিজেদের কৌশল ও আচরণ। প্রতিবেদনের শিরোনামেই উল্লেখ করা হয়েছে, আর্জেন্টিনা যেন মেসির সঙ্গে প্রতারণা করেছে।

বিশ্লেষণে দেখা যায়, ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা তাদের স্বাভাবিক ফুটবল থেকে সরে গিয়ে অতিরিক্ত শারীরিক ও আক্রমণাত্মক কৌশলের ওপর নির্ভর করে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন অধিনায়ক লিওনেল মেসি। দলের আক্রমণ সাজানোর পরিবর্তে তিনি দীর্ঘসময় কার্যত বিচ্ছিন্ন ছিলেন এবং নিজের স্বাভাবিক প্রভাব বিস্তার করতে পারেননি।

বিবিসির মতে, বয়স বেড়ানোর সাথে সাথে মেসি নিজেকে বারবার নতুনভাবে গড়ে তুলেছেন। ৩৯ বছর বয়সেও তিনি বিশ্বকাপের মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। কিন্তু ফাইনালে সতীর্থদের খেলার ধরন তাকে কার্যকর ভূমিকা রাখার সুযোগ দেয়নি।

আরও পড়ুন: শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনা ও ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

প্রতিবেদনে যেটি বলা হয়েছে, স্পেনের জয় ছিল ফুটবলের জয়। কারণ, পুরো ম্যাচে স্প্যানিশরা বলের নিয়ন্ত্রণ, পাসিং ও আক্রমণাত্মক পরিকল্পনায় এগিয়ে থাকলেও আর্জেন্টিনা বারবার ফাউল, শারীরিক লড়াই এবং উত্তেজনায় জড়িয়ে পড়েছিল।

বিবিসি আরও উল্লেখ করেছে, ম্যাচের শুরুতে স্পেনের দানি ওলমোর ওপর আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের একটি কঠিন ফাউলের পরও কঠোর শাস্তি না হওয়ায় গ্যালারিতে থাকা স্প্যানিশ সমর্থকেরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম বলে ব্যঙ্গাত্মক স্লোগান দিয়েছেন। টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা রেফারিংয়ে সুবিধা পেয়েছে—এমন অভিযোগও নতুন করে আলোচনায় আসে।

প্রথম হলুদ কার্ড পেতে আর্জেন্টিনার ৪০ মিনিট সময় লেগে যাওয়ার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বিবিসির ভাষ্য অনুযায়ী, ম্যাচজুড়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের একাধিক কঠিন ফাউল অনেকের কাছে বিস্ময়কর ছিল।

মেসিও এক পর্যায়ে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। স্পেনের মার্ক কুকুরেয়ার আচরণের বিরুদ্ধে রেফারির কাছে অভিযোগ জানাতে দেখা যায় তাকে। তবে প্রতিবেদনে মূল সমালোচনা ছিল দলের সামগ্রিক মানসিকতা নিয়ে।

আরও পড়ুন: দলে কোনো বিভেদ নেই, একসঙ্গে কাজের প্রতিশ্রুতি : সন-হিউং মিন

বিশ্লেষণে আরও বলা হয়েছে, অতিরিক্ত সময়ে যাওয়ার ঠিক আগে এনজো ফার্নান্দেজের অপ্রয়োজনীয় ফাউল এবং দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। একজন কম নিয়ে খেলতে বাধ্য হওয়ায় আর্জেন্টিনা আরও চাপে পড়ে এবং শেষ পর্যন্ত অতিরিক্ত সময়েই হারের মুখ দেখে।

পরিসংখ্যানও আর্জেন্টিনার হতাশাজনক পারফরম্যান্সের প্রমাণ দিয়েছে। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো নির্ধারিত ৯০ মিনিটে কোনো শটই নিতে পারেনি আলবিসেলেস্তেরা। অপরদিকে স্পেন গোলমুখে ১২টি শট নেয়। প্রথমার্ধে প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে আর্জেন্টিনার সফল পাস ছিল মাত্র আটটি, অথচ তাদের ফাউল ছিল নয়টি।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাও তৈরি হয়। লিয়ান্দ্রো পারেদেস এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন, যা নিয়ে নতুন করে সমালোচনার জন্ম দেয়। বিবিসির মতে, একটি অসাধারণ বিশ্বকাপের সমাপ্তি এমনভাবে হওয়া উচিত ছিল না।

তবে সমালোচনার মাঝেও মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে এটি যদি সত্যিই তার শেষ ম্যাচ হয়ে থাকে, তবে তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে মনে রাখা হবে।

আরও পড়ুন: এবার ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া

সূত্র: বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং পাঠানোর নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং আহ্বান করা হচ্ছে। এগুলো আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তৈরি করে [email protected] মেইলে প্রেরণের জন্য বলা হয়েছে। লোগো পিএনজি, জেপিজি এবং জেপিইজি ফরমেটে পাঠাতে হবে। রিলস তৈরি করে উল্লিখিত ই-মেইলে লিংক প্রেরণ করতে হবে।

এদিকে, এতে আরো বলা হয়, রিলস অবশ্যই শিক্ষার্থীদের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের) ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। থিম সং তৈরি করে ওয়ার্ড এবং পিডিএফ ফরমেটে ই-মেইলে পাঠানো আবশ্যক। মাসকট তৈরি করে ই-মেইলে পাঠানোর জন্যও বলা হয়েছে। স্লোগানও ই-মেইলে পাঠাতে নির্দেশনাও রয়েছে।

এতে উল্লেখ করা হয়, উপরোল্লিখিত তথ্য প্রেরণের সাথে একটি সচল মোবাইল নম্বর এবং যোগাযোগের ঠিকানা প্রেরণ করতে হবে। লোগো, রিলস, মাসকট, স্লোগান এবং থিম সং তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। ইতিমধ্যে যারা লোগো, রিলস এবং থিম সং প্রেরণ করেছেন, তাদের নতুন করে পাঠানো প্রয়োজন নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, যিনি বর্তমানে বিমসটেকের সভাপতি, আঞ্চলিক প্রতিশ্রুতিকে কার্যকর বাস্তবায়ন, বাস্তবমুখী সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, "বাংলাদেশ বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ, স্থিতিস্থাপক ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।"

তিনি সোমবার (২০ জুলাই) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিমসটেকের তিন দশক: যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন।

শামা ওবায়েদ আরও বলেন, "বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক একীভূতকরণ, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা, বাণিজ্য ও বিনিয়োগ, ব্লু-ইকোনমি এবং জনকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা আরো এগিয়ে নিতে কাজ করছে।" এ লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।

তিনি উল্লেখ করেন, "আঞ্চলিক সহযোগিতার সাফল্য নির্ভর করে ঘোষণার চেয়ে কার্যকর বাস্তবায়নের ওপর।"

তাহলে, বিমসটেকের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করে সদস্য দেশগুলোর অভিন্ন অঙ্গীকারকে বাস্তব উদ্যোগে পরিণত করতে হবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, সেমিনারে উঠে আসা সুপারিশগুলো বাংলাদেশের বিমসটেক সভাপতিত্বকে আরো কার্যকর করতে সহায়ক হবে এবং সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা দেবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিমসটেকের মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডে বলেন, "নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, বিদ্যুৎ গ্রিড আন্তঃসংযোগ, জ্বালানি সহযোগিতা, সাইবার ও সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমন, পর্যটন, ভিসা সুবিধাকরণ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিমসটেকের সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে।"

এর আগে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান স্বাগত বক্তব্য দেন।

সংস্থাটির গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান এবং সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।

অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিপস) সভাপতি মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান (অব.)।

আলোচনায় বিমসটেকের তিন দশকের অগ্রযাত্রা পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর বাস্তবমুখী সহযোগিতা জোরদারের ওপর জোর দেওয়া হয়।

সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন মন্ত্রণালয়, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাঙ্গন, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা পুলিশ অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনাগর ব্রিজের নিকট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দেবীদ্বার উপজেলার মৃত ফজলুল হক মুন্সির ছেলে শাহজালাল (৩৫), কুমিল্লা সদর উপজেলার মৃত সিরাজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২) এবং আবু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)। তাদের সোমবার (২০ জুলাই) কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর থেকে একটি অটোরিকশা ছিনতাইকালে আন্তঃ জেলা ছিনতাইকারী চক্রের সদস্যদের মডেল থানা পুলিশ ধাওয়া করে আটক করে। পরে থানায় নিয়ে এসে পুলিশ জানতে পারে যে, তারা তিন মাস আগে দাউদকান্দি পৌরসভা থেকে ২৪ এপ্রিল রিফাত (১৪) কে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে।

রিফাতের মা সুমি আক্তার এই ঘটনায় মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ তাদের ধরার চেষ্টা করছিল। এই মামলায় তিনজন ছিনতাইকারী ওয়ারেন্টভুক্ত আসামি।

দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘তিন ছিনতাইকারী রিফাত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা অটোরিকশা ছিনতাই করতে গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বিকেলের সময় তাদেরকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসকের

চট্টগ্রাম জেলা পরিষেদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দুর্নীতির বিরুদ্ধে এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মাহবুবের রহমান বলেন, জনগণের কল্যাণে কাজ করাই জেলা পরিষদের প্রধান লক্ষ্য হবে। তাই সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সোমবার চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে দায়িত্ব গ্রহণের প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমি ৩৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করব। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির সংস্কৃতি ছিল; এখন সময় এসেছে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলা পরিষদ পরিচালনার। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, 'আমি এখানে নতুন হলেও আপনারা অভিজ্ঞ। আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। কোনো সমস্যা বা প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। এমন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে, যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।'

জেলা পরিষদের সীমিত বাজেটের বিষয়টি তুলে ধরে প্রশাসক বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা হবে এবং ভবিষ্যতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করা হবে।

তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাসও দেন।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাত, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. এসএম খালেকুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. আনিছ উদ্দীন ভূঞাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%