০৮:১৭ পি.এম
ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ সিঙ্গাপুর গেছেন দুই দিনের সরকারি সফরে।
তিনি চাঙ্গি বিমানবন্দরে পৌঁছালে সিঙ্গাপুরে বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাঁকে স্বাগত জানান।
আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে যাতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন