০৪:২৮ পি.এম
বিদ্যালয়ে শিক্ষক পাঠদান করাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দের মধ্যে ছাদের পলেস্তরসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। তবে, শ্রেণিকক্ষে শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় ফ্যানটি খসে পড়ার ফলে বড় ধরনের ঝুঁকি থেকে শিক্ষার্থীরা রক্ষা পায়।
সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একজন শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন এবং পাঠদান চলাকালীন হঠাৎ করেই ছাদের পলেস্তর সহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়ায় এবং তারা দ্রুত ক্লাসরুম ত্যাগ করে।
আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার
এ বিষয়ে তাৎক্ষণিক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।
এলাকাবাসী জানিয়েছেন, স্কুলের জরাজীর্ণ বিভিন্ন শ্রেণিকক্ষে বেশ কয়েকটি ফ্যান বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন