০৬:০৮ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৭ জন বলে জানা গেছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ২০১ শিশুর মৃত্যু ঘটেছে। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩০৬ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৩ জনের।
১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ৩০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ১১১ জনের।
আরও পড়ুন: স্বামী ও সন্তান হারানোর পর ক্যান্সারের সঙ্গে লড়ছেন শহীদ রনির মা শাহনাজ বেগম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন