ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং
কুড়িগ্রামে

মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে চিলমারী উপজেলার জোড়গাছ হাটে দোকানপাট এবং বাড়িঘর ভাঙ্গচুরের সঙ্গে জড়িত মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে রবিবার (২১ জুন) বিকালে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হলো। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চিলমারী উপজেলার রমনা জোড়গাছ হাটে দীর্ঘ এক যুগ ধরে হোটেল ব্যবসা করছেন একই এলাকার মরহুম হোটেল ব্যবসায়ী আব্দুল শেখের ৪ পুত্র। রমনা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সিদ্দিক, আবু তালেব, রঞ্জুসহ পৃথক তিনটি হোটেল ও একটি ফলের দোকানের আলাদা ব্যবসা করে আসছেন তারা। গত ১৭ জুন বুধবার দোকানের পাওনা টাকা চাইতে গেলে কুদ্দুস গংরা চড়াও হয়। সিদ্দিকের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রথমে সিদ্দিকের হোটেল ভাঙ্গচুর করা হয়, পরে একে একে বাকী তিনটি দোকান ভাঙ্গচুর ও লুটপাট চালানো হয়। প্রতিবাদ করার পর কুদ্দুস গংরা আরো সংগঠিত হয়ে বাজারের পাশে ওয়াবদা বাঁধে থাকা দুইটি বাড়ি ভাঙ্গচুর ও লুটপাট করে। তারা এলাকা থেকে চলে যাওয়ার হুমকি দেয় এবং হত্যার হুমকি দেয়। ভুক্তভোগীরা চিকিৎসার জন্য চিলমারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানেও সন্ত্রাসীরা চড়াও হয়। পরে জীবনের ভয়ে পালিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে পালিয়ে আছে ভুক্তভোগীরা।

এ ঘটনার কারণে ভুক্তভোগী পরিবারের নারী ও শিশুসহ অন্য সদস্যরাও বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সুচতুর কুদ্দুস গংরা ভুক্তভোগীদের এলাকা ছেড়ে দিতে মিথ্যা মাদক ব্যবসায়ী সাজিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

হোটেল ব্যবসায়ী সিদ্দিক বলেন, "পৈতৃক সূত্রে হোটেল ব্যবসা করছি দীর্ঘ এক যুগ ধরে। আমরা কেমন ব্যবসায়ী বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানে। আমাদের পাওনা টাকা না দিয়ে উল্টো প্রতি হাটে হাটে চাঁদা দাবি করে। নিয়মিত চাঁদা না দিলে এই বাজারে ব্যবসা না করার হুমকি দিয়ে আসছে দীর্ঘ দিন থেকে।"

আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি

সন্ত্রাসীরা একটি সিন্ডিকেট গড়ে তোলে। দোকান হাটের দোকান ব্যবসায়ীরা ছাড়াও হাটে আগত ক্রেতা-বিক্রেতার কাছে নিয়মিত চাঁদা তুলে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও ইজারাদার জানান, "চাঁদার প্রতিবাদ করলেও আমাদের সাথে কুদ্দুস গংদের একাধিকবার বাকবিতণ্ডা হয়।"

সন্ত্রাসীদের সিন্ডিকেটের কাছে জুলুম নির্যাতনের শিকার হলেও কেউ মুখ খুলতে সাহস পায়নি। কেউ প্রতিবাদ করলে জুলুম নির্যাতন ও মিথ্যা তথ্য দিয়ে সাজানো নানান প্রচারণা নেমে আসে। শুধুমাত্র রমনা হাঁটে নয়, গোটা এলাকায় রাজত্ব ও ত্রাস সৃষ্টি করেছেন ওই সিন্ডিকেট। ভুক্তভোগী আহতরা গতকাল চিলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে চিলমারী থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানান, "লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের মামলায় ২ দিনের রিমান্ডে জিসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


ধর্ষণের মামলায় ২ দিনের রিমান্ডে জিসান

 

বহিষ্কৃত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান নারীর ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় বিচারকের রায় অনুযায়ী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২১ জুন) দুপুর সোয়া ২টার দিকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক তৈয়ব উদ্দিন এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ জুন বহিষ্কৃত শিবির নেতা জিসান আহমেদ প্রধান নিখোঁজ হন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়। পরবর্তী দিনে এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। ওই দিন রাতে লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

একই রাতে ওই এলাকায় দাউদকান্দি থানায় ২৫ বছর বয়সী এক বিধবা নারী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে এই মামলার তদন্তের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে ১৬ জুন বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা আদালতে হাজির করে। তখন বিচারক তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। 

অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী জানালেন, মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শামছুল আলম শাহ কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিসান মিয়া প্রধানকে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালতের বিচারক তৈয়ব উদ্দিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, জিসান মিয়া প্রধানকে রিমান্ডে এনে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আশা করি এই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরিরবন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


চিরিরবন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল ২১ জুন রবিবার বিকেল ৫ টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ঢাকা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায়

চাঁদপুর শিল্পকলা একাডেমিতে নদীমাতৃক শীর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


চাঁদপুর শিল্পকলা একাডেমিতে নদীমাতৃক শীর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুর জেলার শিল্পকলা একাডেমিতে নদীমাতৃক নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিল্পকলা একাডেমি হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের প্রাণকেন্দ্র। ৫ আগস্টের হামলা ও অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত এই অডিটোরিয়াম কীভাবে পুনর্গঠন করা যায়, এই উদ্দেশ্যে তিনি চাঁদপুরে এসেছেন সংসদ সদস্যের আমন্ত্রণে। তিনি চাঁদপুরের সংসদ সদস্য পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছেন এবং জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলা প্রশাসকও অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছেন। অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, এখানে অতিথিদের নাম বারবার ঘোষণা করা হয়নি এবং মঞ্চেও অপ্রয়োজনীয়ভাবে অনেক আসন রাখা হয়নি। অনুষ্ঠানের প্রতি এখানকার ব্যবস্থাপনা একদল হয়ে কাজ করেছে, যা তার নজর কেড়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই মঞ্চের অনেক শিল্পী ভবিষ্যতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

নদীমাতৃক বাংলাদেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নদী শুকিয়ে যাওয়ার কারণে কৃষি ও পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে, লবণাক্ততার ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কৃষকরা প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত পানি পেয়ে উৎপাদন বাড়াতে পারেন।

তিনি আরো বলেন, মাদক ও নেশার ভয়াবহ বিস্তার আমাদের যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলা করার বিকল্প নেই সাংস্কৃতিক চর্চার। শিল্প-সংস্কৃতির প্রসার তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল পথে নিয়ে যেতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, প্রধান অতিথি শুধু একজন প্রতিমন্ত্রী নন, তিনি সংস্কৃতিমনা ও শিল্প-সংস্কৃতির প্রতি নিবেদিতপ্রাণ একজন মানুষ। দীর্ঘ সময়ের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রীর আস্থার ফলেই তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

তিনি আরো বলেন, চাঁদপুরে সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র এই শিল্পকলা একাডেমি ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জেলা প্রশাসনের উদ্যোগে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের উপযোগী করা হলেও একাডেমিটিকে আগের রূপে ফিরিয়ে আনতে আরও সংস্কার প্রয়োজন। এই সম্পর্কে প্রয়োজনীয় সহযোগিতা প্রধান অতিথির মাধ্যমে মিলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. খাইরুল কবির, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মো. বাবর বেপারি, পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে ঢাকা ও চাঁদপুরের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নদীর পটভূমিতে রচিত গান, নৃত্য, কবিতার আবৃত্তির মাধ্যমে নদীর প্রভাব ও লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে সংস্কার হচ্ছে চাঁদপুর পুরান বাজার লোহারপোল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


অবশেষে সংস্কার হচ্ছে চাঁদপুর পুরান বাজার লোহারপোল

দীর্ঘ জনদুর্ভোগের পর অবশেষে প্রশস্ত হচ্ছে চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপোল - দোকানঘর সড়ক।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের আওতায় শহরতলীর পুরাণবাজার লোহারপোল থেকে জাফরাবাদ - দোকান ঘর পর্যন্ত ১ কিলোমিটার সড়ক দেড় কোটি টাকার অধিক ব্যায়ে রাস্তাটির পুনঃনির্মাণে মজবুতিকরণ ও সার্ফেসিং কাজ শুরু হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬ খ্রি.) সকালে জনগুরুত্বপূর্ণ এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় তিনি বলেন, "এই কাজটি আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে এবং তারেক রহমানের সরকার যে গণমানুষের কল্যাণকর, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করার সরকার। নতুন সরকারের অল্পদিনে তার প্রমাণ পেয়েছেন আপনারা। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন যে কোয়ালিটিপূর্ন রাস্তা হবেই।"

এই রাস্তাটা দীর্ঘদিন অর্থাৎ ২৪'র গণঅভ্যুত্থানের পর থেকে আমি চেষ্টা করছি ঠিক করার। অবশেষে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় সেই সুযোগ আসলো। দেরি হলেও সাধারণ মানুষের আর ভোগান্তি হবে না, এইটুকু বলতে পারি। এবং যেখানে উন্নয়ন হবে সেখানে টেকসই উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মুহা. ইউনুস আলী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ সওজ কর্মকর্তাবৃন্দ ও অন্যরা।

নির্বাহী প্রকৌশলী মুহা. ইউনুস আলী জানান, দোকানঘর থেকে লোহারপুল এর দিকে টোটাল এক কিলোমিটার এই সড়কটি সংস্কার ও মজবুতিকরণ উন্নয়ন কাজটি হবে দুটি প্যাকেজে। একটা প্যাকেজ ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা এবং আরেকটা প্যাকেজে কাজ হবে ৭৮ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যায়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইসফার আরাফ অ্যাসোসিয়েট, প্রোপাইটর মো.রাশিদুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%