০৬:১৪ পি.এম
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে পাকিস্তান পেসার হারিস রউফ অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন।
অ্যাডিলেড দলে বিদেশি খেলোয়াড় কোটায় রউফের সাথে যুক্ত আছেন ইংল্যান্ডের বেন স্টোকস ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচ টিম পাইন এক বিবৃতিতে রউফকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত, ২০৩৫ সাল পর্যন্ত সূচি চূড়ান্ত করেছে আইসিসি
পাইন বলেন, ‘রউফ একজন ম্যাচ-উইনার। আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করেছে সে। বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার এবং যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে সে। পুরো টুর্নামেন্টের জন্য রউফকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’
রউফ ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো বিবিএলে খেলা শুরু করেন। তিনি মেলবোর্ন স্টার্সের হয়ে টানা পাঁচ মৌসুম খেলেছেন। এই পাঁচ মৌসুমে ৩৩ ম্যাচে ১৬.৪৮ গড়ে ৫৬ উইকেট শিকার করেছেন রউফ। সর্বশেষ আসরে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। ১১ ইনিংসে ৩৩৫ রানে ২০ উইকেট শিকার করেছেন তিনি। তার সেরা বোলিং ছিল ২৩ রানে ৩ উইকেট।
মেলবোর্ন ছেড়ে অ্যাডিলেডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত রউফ। তিনি বলেন, ‘অ্যাডিলেড ওভাল বিশ্বের অন্যতম সেরা একটি ভেন্যু এবং এই ভেন্যুতে সবসময় আমি খেলতে পছন্দ করি।
এবারের অ্যাডিলেড দলটি বেশ শক্তিশালী। এই দলে স্টোকস, চাপম্যান ও ম্যাথু শর্টের মত ক্রিকেটাররা আছেন। তাদের সাথে খেলার জন্য আমি মুখিয়ে আছি। অ্যাডিলেডে প্রতিভাবান ক্রিকেটার আছে। দলকে ফাইনালে তুলতে এবং শিরোপা জয়ের জন্য আমরা অবদান রাখতে চাই।’
আরও পড়ুন: মাউশির নির্দেশ, বছরে ১০ ধরনের খেলা আয়োজন করতে হবে
অ্যাডিলেড এখন পর্যন্ত একবার বিবিএলের শিরোপা জিতেছে, যা ২০১৭-১৮ মৌসুমে ছিল।
১২ ডিসেম্বর থেকে বিগ ব্যাশের আগামী আসর শুরু হবে।
সূত্র: বাসস
আরও পড়ুন: বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন