ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি : চসিক মেয়র


নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি : চসিক মেয়র

সোমবার, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণই একটি পরিচ্ছন্ন, ডেঙ্গুমুক্ত, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার মূল শক্তি।

তিনি উল্লেখ করেছেন, 'পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়; এটি একটি জীবনাচরণ।

তাহলে প্রতি শনিবার নিজের বাসা, ছাদ, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে।'

আরও পড়ুন: বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুক্রবার শুরু

আজ শনিবার, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি সমাজ বা রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন শুরু হয় ব্যক্তি ও পরিবার থেকে।

তাই প্রতিটি নাগরিক যদি সপ্তাহে অন্তত একদিন নিজের বাসা, আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলেন, তাহলে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলা অনেক সহজ হবে।

তিনি বলেন, সরকারি সংস্থার একার পক্ষে নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখার বিরুদ্ধে ইউএনও’র কঠোর অবস্থান

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, এডিস মশার লার্ভা জন্ম নিতে মাত্র ২ থেকে ৩ মিলিলিটার স্বচ্ছ পানিই যথেষ্ট।

তাহলে ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে বলেন, বর্জ্য থেকে বায়োগ্যাস, বিদ্যুৎ ও গ্রিন ডিজেল উৎপাদনের লক্ষ্যে কোরিয়া, চীন, যুক্তরাজ্য ও জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।

এ ছাড়া হালিশহর ও আরেফিন নগরের ল্যান্ডফিলকে পরিবেশবান্ধব রূপ দিতে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: মোংলায় এনসিপির মশাল মিছিল, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান

নগরের ২০টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

একসঙ্গে তিন বোনকে বিয়ে করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক যুবক। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই উত্তর প্রদেশের অমরোহা জেলার একটি স্থানীয় মন্দিরে হিন্দু রীতি অনুসারে সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামের তিন বোন একসঙ্গে বিকাশ নামের এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানা গেছে, অমরোহার হাসানপুর এলাকার ধৌরিয়া গ্রামের বাসিন্দা ওই তিন বোন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ও ভিডিও বানাতেন। বিকাশ তাদের ভিডিও ধারণ ও চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন। এক পর্যায়ে তিন বোনই বিকাশকে বিয়ের সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি ও ঘোমটা পরা তিন বোন বরের পাশে সারিবদ্ধভাবে বসে আছেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাশ তিনজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং হিন্দু রীতি অনুযায়ী অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক সম্পন্ন করেন।

ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বিয়ের অনুষ্ঠান, পুরোহিত ছাড়া দুই পক্ষের কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু উপস্থিত ছিলেন না। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তিন বোনের দাবি, ছোটবেলা থেকে সব সময় একসঙ্গে বড় হয়েছেন তারা। বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার চিন্তা তাদের মানসিকভাবে ভেঙে দিয়েছিল।

বড় বোন সরোজ জানান, একসময় তারা আত্মহত্যার কথাও ভেবেছিলেন। পরে সিদ্ধান্ত নেন, আলাদা না হয়ে একজনকেই সবাই বিয়ে করবেন। তাদের দাবি, তিনজনই প্রাপ্তবয়স্ক এবং সম্পূর্ণ স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে বিকাশ জানান, ছয় মাস ধরে তিনি তিন বোনের সঙ্গে কাজ করছিলেন। তাদের পারস্পরিক ভালোবাসা ও একসঙ্গে থাকার ইচ্ছাকে সম্মান জানিয়েই তিনি বিয়েতে রাজি হয়েছেন।

তিনি বলেন, ‘ওরা বারবার বলছিল, বিয়ের পর আলাদা থাকতে চায় না। আমি ওদের আবেগকে সম্মান জানিয়েছি। আমাদের সিদ্ধান্ত পারস্পরিক সম্মতির ভিত্তিতেই হয়েছে।’

যদিও এই বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, তবে এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী, বিয়ের সময় কোনো পক্ষের জীবিত স্বামী বা স্ত্রী থাকলে নতুন করে বিয়ে বৈধ নয়। অর্থাৎ হিন্দুদের ক্ষেত্রে একাধিক স্ত্রী বা একাধিক স্বামী—দুই ধরনের বহুবিবাহই আইনত স্বীকৃত নয়। ফলে এই বিয়ের আইনি মর্যাদা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সমালোচনার মুখে তিন বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করে নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ইতিহাস ও পৌরাণিক কাহিনিতে একাধিক জীবনসঙ্গীর নজির রয়েছে। উদাহরণ হিসেবে রাজা দশরথের তিন রানির কথা উল্লেখ করে তারা প্রশ্ন তোলেন, ‘তখন কি সেটা অপমানজনক ছিল?’

তবে অনেকেই পাল্টা যুক্তি দিয়েছেন, পৌরাণিক কাহিনির সঙ্গে বর্তমান আইনের তুলনা করা যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনোয়ার গ্রুপ ফ্যাশনে, শ্রমিকদের পাওনা টাকার দাবিতে আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


আনোয়ার গ্রুপ ফ্যাশনে, শ্রমিকদের পাওনা টাকার দাবিতে আন্দোলন

গত বৃহস্পতিবার থেকে নারায়ণগঞ্জে আনোয়ারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর শ্রমিক ও মালিকের মধ্যে পাওনা টাকার বিষয় নিয়ে আন্দোলন শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ৯ টায়, মালিক এবং শ্রমিকদের সমঝোতার জন্য সিদ্ধিরগঞ্জ শিল্প পুলিশের একটি দল উপস্থিত হয়।

আনোয়ারা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিকে পি এম ও জিএম এর সঙ্গে শ্রমিকদের একটি সমঝোতা অনুষ্ঠানিত হয়।

মালিকপক্ষ শ্রমিকদের লেবার আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধ করতে একমত পোষণ করেন।

এ বিষয়ে আজ ছুটি ঘোষণা করে আনোয়ারা গ্রুপ।

আগামীকাল থেকে আবার আনোয়ারা গ্রুপের শ্রমিকরা কাজে যোগদান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

ইউক্রেনের একটি ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার টিউমেন অঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। শনিবার (২৫ জুলাই) স্থানীয় রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

টিউমেন অঞ্চলের গভর্নর আলেক্সান্দর মুর জানিয়েছেন, একটি ড্রোন শোধনাগার চত্বরে বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুনের সূত্রপাত ঘটে। জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তিনি আরও জানিয়েছেন, ব্যক্তিগতভাবে পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন।

রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলা জোরদারের মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। টিউমেনের এই স্থাপনা ইউক্রেন থেকে ২ হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। হামলার ফলে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় কিয়েভের হামলার প্রভাব আরও বিস্তৃত হচ্ছে।

শিল্পখাতের হিসাব অনুযায়ী, শোধনাগারটির বার্ষিক নামমাত্র উৎপাদন সক্ষমতা প্রায় ৮০ লাখ মেট্রিক টন। শোধনাগারটি বছরে প্রায় ৬০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে, যা থেকে প্রায় ৫ লাখ টন গ্যাসোলিন এবং ২৫ লাখ টন ডিজেল উৎপাদন করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার ৩৪টি তেল শোধনাগারের মধ্যে ২৪টিকে লক্ষ্যবস্তু করেছে। অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের এক প্রতিবেদনের হিসাব অনুসারে, জুনের মাঝামাঝি সময়ে রাশিয়ার মোট শোধনাগার সক্ষমতার প্রায় এক-তৃতীয়াংশ বন্ধ ছিল।

শোধনাগারগুলোতে একের পর এক হামলার কারণে রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে সংকট আরও তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে মস্কো বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে জ্বালানি বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও স্বীকার করেছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা হওয়ার কারণে দেশে জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। তবে তিনি দাবি করেছেন, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান।

এই ওয়ানডে সিরিজের মাধ্যমে ওয়ানডেতে আফগানদের নতুন অধিনায়ক রহমত শাহের নেতৃত্বের যুগ শুরু হবে।

ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড থেকে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে বাদ দেওয়া হয়েছে। তবে দলে ফিরেছেন দুই পেসার ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমেদজাই। চোটের কারণে বাদ পড়ে গেছেন মুজিব উর রহমান।

আফগানিস্তান আগামী বছরের দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির অংশ হিসাবে বিবেচনা করছে।

তারকা স্পিনার রশিদ খান স্পিন বিভাগের নেতৃত্ব দেবেন। সিরিজের প্রথম দুই ম্যাচ ব্রিডিতে ৫ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হবে, এরপর তিনটি ম্যাচ যথাক্রমে ১০, ১২ ও ১৫ আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হবে।

স্কোয়াড : রহমত শাহ (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমাতুল্লাহ শাহিদী, ডারউইশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, ইকমার আলিখিল (উইকেটরক্ষক), নানগায়াল খারোতি, রশিদ খান, এএম গাজানফার, ইয়ামন আহমেদজাই, সেলিম সাফি, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%