০৮:১৭ পি.এম
ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ হাইকমিশন আজ সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
এই মাধ্যমে, সিঙ্গাপুরে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকরা দেশে না ফিরেই ভোটার এবং এনআইডি নিবন্ধন সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন।
আজ মঙ্গলবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধনটি করেন এবং তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট কার্ড প্রদান করেন।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকালে নির্বাচন কমিশনার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসি সানাউল্লাহ মন্তব্য করেন, ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনবান্ধব করার লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দুর্নীতি এবং অসাধু দালালচক্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন এবং এই ধরনের অপতৎপরতা প্রতিরোধে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।
সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সেবাটি আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে প্রদানের জন্য হাইকমিশন সব সময় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন।
আরও পড়ুন: জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের সাক্ষাৎ আন্তালিয়ায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন