১০:১৭ পি.এম
আজ শনিবার বিকেলে রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রী জানান, দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তায় কৃষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর কেআইবি মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি তাঁর বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর
স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, দেশের অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় ও ইতিবাচক খাত হল কৃষি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে কৃষি খাতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। তিনি দেশের কৃষকদের নিরলস পরিশ্রম ও অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, কৃষকদের সম্মান এবং প্রণোদনা বৃদ্ধির জন্য এটি সময়ের দাবি।
নিজের পারিবারিক পটভূমির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান। তাঁর বাবা একজন কৃষক ছিলেন। তিনি কৃষকদের জীবন সংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন। সবসময় কৃষকদের পাশে থাকার চেষ্টা করেছেন। প্রায় দুই দশক আগে কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তিনি কৃষি খাত নিয়ে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছিলেন।
মন্ত্রী ডিপ্লোমা কৃষিবিদদের উদ্দেশ্যে বলেন, দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের সম্মানী বাড়ল
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু এবং খাল খননের মতো উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
তিনি আরও বলেন, স্বল্প বেতনে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের নিজ নিজ জেলায় পদায়নের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে তারা আরো দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আরও পড়ুন: ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশের আহ্বান ইউট্যাবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন