ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাবিতে ১২ নভেম্বর শুরু হচ্ছে কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী


ঢাবিতে ১২ নভেম্বর শুরু হচ্ছে কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের উদ্যোগে ১২ নভেম্বর বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। এই প্রদর্শনীটি পাঁচ দিনব্যাপী চলবে এবং এতে ৯০ জন শিক্ষার্থীর তৈরি ২৪৫টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।

প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দুপুর ১২টায় চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের পুরস্কারপ্রাপ্ত শিল্পকর্মও এই প্রদর্শনীতে স্থান পাবে।

১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীটি। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: ভালুকায় ৩০% এর নিচে পাশের হার থাকা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফছোনী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক আব্দুস শাকুর শাহ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন।

কারুশিল্প বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আহমদ মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন।

প্রদর্শনী আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন: রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা সালাহউদ্দিন আম্মারের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন মহিউদ্দিন রাব্বানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


জ্বালানি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন মহিউদ্দিন রাব্বানি

মহিউদ্দিন রাব্বানি, সাংবাদিক, জ্বালানি খাতের ওপর অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার জন্য মিডিয়া ফেলোশিপ অর্জন করেছেন। কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভাইরনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) তাকে এই ফেলোশিপের জন্য মনোনীত করেছে। তার ‘বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নই কি বাড়াচ্ছে গ্যাসে আমদানি-নির্ভরতা?’ শীর্ষক প্রতিবেদনটি গত সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ নিয়ে কাজ করা এই সংস্থা জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ফেলোশিপ প্রদান করছে।

মহিউদ্দিন রাব্বানি চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছোটবেলা থেকেই তার পত্রপত্রিকা পড়া ও লেখালেখির প্রতি আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাংবাদিকতা পেশায় প্রবেশ করেন। বর্তমানে তিনি ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

এর আগে তিনি দৈনিক সংবাদ, দৈনিক আমার সংবাদ, দৈনিক সবুজ বাংলা ও দৈনিক বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন। পেশাগত জীবনে অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করে আসছেন মহিউদ্দিন রাব্বানি।

ফেলোশিপের জন্য মনোনীত প্রতিবেদনে বাংলাদেশের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণের প্রভাব এবং দেশের জ্বালানি নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

মহিউদ্দিন রাব্বানি দেশের পেশাদার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলে রুশ সামরিক বিমানের অবতরণ, যাত্রীদের পরিচয় নিয়ে রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


ইসরায়েলে রুশ সামরিক বিমানের অবতরণ, যাত্রীদের পরিচয় নিয়ে রহস্য

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রুশ সামরিক বিমানের অবতরণ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান বিমানটিকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করেছে, যা উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক সদস্যদের পরিবহনে ব্যবহৃত হয়।

কান সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, রবিবার সন্ধ্যায় রাশিয়ার তুপোলেভ টিইউ-১৫৪ মডেলের বিমানটি ইসরায়েলের বিমানবন্দরে অবতরণ করে। তবে বিমানটির সেখানে আসার কারণ এখনও স্পষ্ট নয়। বিমানটিতে কারা ছিলেন এবং তাদের সফরের উদ্দেশ্য কী, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি মস্কোর কাছে অবস্থিত রাশিয়ার চকালোভস্কি বিমানঘাঁটি থেকে যাত্রা করে। স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে এটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। প্রথমে রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে বিমানটির অবস্থান শনাক্ত করা হয়।

কান জানায়, সোমবার সকালে বিমানবন্দরে অবস্থানরত রুশ বিমানটির ভিডিও ফুটেজও তারা সংগ্রহ করেছে। বিমানটি সোমবারই ইসরায়েল ছাড়ার কথা থাকলেও, কখন রওনা হবে তা জানানো হয়নি।

সম্প্রচারমাধ্যমটির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের এই বিমানবন্দরে এমন কোনো রুশ সামরিক বিমানের অবতরণের ঘটনা ঘটেনি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলে নিযুক্ত রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও, কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে, উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি মহাসড়কে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের একটি ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে কিছু ব্যক্তি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাঁদের মধ্যে কয়েকজন সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও শোনা যায়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, "মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।" তবে তিনি জানান, সকাল ৬টার দিকে মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষণের বিরুদ্ধে উরফি জাভেদের মন্তব্য: "সবাইকে জেলে ঢোকানো উচিত"

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


দূষণের বিরুদ্ধে উরফি জাভেদের মন্তব্য: "সবাইকে জেলে ঢোকানো উচিত"

দীপাবলির উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের একাধিক শহর দূষণের চাদরে আবৃত হয়ে পড়েছে। বিশেষ করে দিল্লির বাতাসের মান নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। উৎসবের আনন্দে বাজি পোড়ানোর ফলে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা নিয়ে এবার মুখ খুললেন ইনফ্লুয়েন্সার ও রিয়্যালিটি শো তারকা উরফি জাভেদ। তিনি মূলত তার অদ্ভুত, ছকভাঙা এবং বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের জন্য নেটদুনিয়ায় আলোচনায় থাকেন।

উরফি জাভেদ সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাজি পোড়ানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি জানিয়েছেন। পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন— "কয়েকজনের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বাকিদেরও দূষণের ভোগান্তি পোহাতে হচ্ছে।"

দিল্লির পাশাপাশি মুম্বাইয়ের বাতাসের মান নিয়েও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। দীপাবলির পর দুই শহরেই দূষণের মাত্রা বেড়ে গেছে। দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণমান গুরুতর পর্যায়ে পৌঁছেছে। উৎসবের আগে সবুজ বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হলেও রাতভর বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বিভিন্ন স্থানে বাজি পোড়ানো হয়েছে।

এটি শুধুমাত্র উরফি জাভেদ নয়, দীপাবলির পর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— "দীপাবলি আলো, ভালোবাসা, পরিবার এবং নতুন শুরুর উৎসব। কিন্তু প্রতি বছর উৎসবের পর দূষিত বাতাস, বাজির বর্জ্য, শব্দদূষণ এবং আতঙ্কিত পশুপাখির সমস্যা সামনে আসে।"

তিনি আরও বলেন, বাজি থেকে নির্গত ক্ষুদ্র কণা বাতাসের গুণমানকে আরও খারাপ করে তোলে। বিশেষ করে শিশু, প্রবীণ, শ্বাসকষ্টের সমস্যায় ভোগা মানুষ এবং পশুপাখিদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%