১১:৫৭ এম
মালয়েশিয়ায় এক বাংলাদেশি দোকান কর্মচারীকে মারধর করার পাশাপাশি দোকানের মালামাল ভাঙচুর করার অভিযোগে দুই স্থানীয় যুবককে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বুধবার (১০ জুন) কুয়ালা তেরেঙ্গানু ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ২১ ও ২৩ বছর বয়সী ওই দুই সন্দেহভাজন যুবকের বিরুদ্ধে রিমান্ডের আদেশ জারি করেন।
মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে ঘটে যাওয়া এই সহিংসতার ঘটনার সূত্রপাত হয়। বুধবারে তাদের রিমান্ড শুরু হয়েছে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
মামলার বিবরণী অনুযায়ী, ঘটনাকালে ওই বাংলাদেশি নাগরিক কামপুং মাক কেমাসের একটি মুদি দোকানে কর্মরত ছিলেন। তখন তিনজন অপরিচিত স্থানীয় যুবক সেখানে এসে অকস্মাৎ তার নাগরিকত্ব সম্পর্কে জানতে চায় এবং অবৈধভাবে তার পাসপোর্ট দাবি করে।
এর ফলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। একজন সন্দেহভাজন প্রথমে ভুক্তভোগী বাংলাদেশিকে চড় মারে এবং তারপর একটি পরিবর্তিত রাবারের পাইপ দিয়ে আঘাত করতে শুরু করে। পরে অন্যান্য যুবকরা এসে ওই কর্মচারীর মাথা এবং শরীরে নির্মমভাবে মারধর করে এবং দোকানের ভিতরে থাকা মালামাল তছনছ করে।
ওই বাংলাদেশি কর্মচারী মাথায় এবং মুখে প্রচন্ড আঘাত পেয়েছেন। তাছাড়া, তার ডান কপালে গুরুতর ফোলা জখম এবং ডান বাহুতে কালশিটে দাগ পড়েছে। বর্তমানে মালয়েশীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে দেশটির দণ্ডবিধির ৩২৪ ধারা এবং ভাঙচুরের অভিযোগে ৪২৭ ধারায় মামলাটি নথিভুক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন