১১:৩৩ পি.এম
ইসলামের সুমহান আদর্শ ও পবিত্র আল-কুরআনের শিক্ষা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বিনামূল্যে আল-কুরআন বিতরণ কর্মসূচি আয়োজন করেছে আল ওয়াহদাহ ফাউন্ডেশন।
এই কর্মসূচি রাজধানীর পুরানা পল্টন কলেজ মিলনায়তনে শনিবার (২৫ জুলাই) আয়োজিত হয়, যেখানে আল ওয়াহদাহ ফাউন্ডেশন কুরআনের সঙ্গে মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজ রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানি। ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুরব্বিগণও সেখানে উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় বলেন, পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য পরিপূর্ণ জীবনবিধান। কুরআনের শিক্ষা অনুসরণ করা নৈতিকতা, ইনসাফ, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অপরিহার্য। কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং কুরআন মুখী সমাজ গঠনের লক্ষ্যে আল ওয়াহদাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কুরআন ফ্রি বিতরণ, দ্বীনি শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান এ সময় বলেন, ‘সমাজে কুরআনের চর্চা যত বৃদ্ধি পাবে, ততই নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা দূর হবে।’ তিনি সবাইকে কুরআনের শিক্ষা অনুসরণ করার পাশাপাশি অন্যদের কাছে তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল কুরআন ফ্রি বিতরণ নয়; বরং মানুষের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা। কুরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একজন আদর্শ মানুষ একটি সমাজকে বদলে দিতে পারে।’
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় আল ওয়াহদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কুরআনের দাওয়াহ, ইসলামী শিক্ষা বিস্তার এবং মানবকল্যাণমূলক কার্যক্রম আরও ব্যাপক পরিসরে বাস্তবায়িত করার জন্য সকলের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন