০৭:১৪ পি.এম
রোববার, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি, তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছেন। মন্ত্রী এই কথা বলেছেন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে, আজ রোববার, রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আউস্ট) আয়োজনে, ঢাকা আহ্ছানিয়া মিশন ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় অনুষ্ঠিত “তরুণদের মাদক প্রতিরোধে প্রমাণ ভিত্তিক উদ্যোগ” শীর্ষক এক সেমিনারে।
মন্ত্রী বলেন, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ গুরুত্ব প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দেশকে মাদকমুক্ত করতে আমাদের সবাইকে মিলেমিশে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তখনই আমরা একটি সুন্দর সমাজ তথা মানবিক বাংলাদেশ সৃষ্টি করতে সক্ষম হব।
আরও পড়ুন: চানখারপুলে হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতক মারা গেছে
এছাড়াও, তিনি বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এডুকেশনসহ স্কিল, টুলস, ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে তুলতে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। দারিদ্র্যতা দূরীকরণে এ বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আরও গুরুত্ব প্রদান করা হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ও আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ইকবাল মাসুদ। তিনি জাতিসংঘের আন্তর্জাতিক মানদ-, ওভিয়াডো ঘোষণা ও আচরণ পরিবর্তনের বিজ্ঞান ভিত্তিক মডেলের আলোকে কর্মক্ষেত্র ও বিদ্যালয় ভিত্তিক প্রতিরোধের গুরুত্ব উল্লেখ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ডা. এম এ মোহিত কামাল। সেমিনারের সভাপতিত্ব করেন আউস্ট-এর উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক।
আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন