০৭:১৯ পি.এম
জামালপুরে মাদকবিরোধী অভিযানে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, এসময় উদ্ধার করা হয়েছে ৯০ বোতল ভারতীয় মদ। রবিবার (২১ জুন) দুপুরে, জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতদ্বয় হলেন জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১-এর একটি দল শনিবার (২০ জুন) বিকেলে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাখিমারা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বিদেশি মদ বহনের অভিযোগে আটক করা হয় ওই দুই ব্যক্তিকে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
অভিযানে তাদের কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করতেন।
এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরে আটক দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, ‘মাদকমুক্ত জামালপুর গড়ে তুলতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই বিষয়ে জনগণের সহযোগিতাও প্রয়োজন।
আরও পড়ুন: রংপুরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত শিক্ষক গজেন চন্দ্র রায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন