০৮:১০ পি.এম
হঠাৎ করে প্রাকৃতিক আবাসস্থল থেকে অত্যন্ত বিষধর একটি কোবরা সাপ জনবসতিপূর্ণ একটি রাস্তায় বের হয়েছে। দীর্ঘ সময় ধরে মাঝ রাস্তায় ফণা তুলে বসে ‘ধ্যানে’ থাকার কারণে থমকে গিয়েছে যানবাহন ও পথচারীদের চলাচল।
এই সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে কোবরাটিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। এসব ঘটনার ফলে ওই সড়কে যান চলাচল প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের জন্য অসুবিধার সম্মুখীন হয়।
এই ঘটনা ভারতের বেঙ্গালুরুর প্যালেস রোডে ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই এটিকে ‘ভিআইপি কোবরা’ বলেও মন্তব্য করেছেন।
আরও পড়ুন: আল-সাইয়েদের হেগসেথকে পদত্যাগের আহ্বান
প্রত্যক্ষদর্শীদের মতে, ফণা তুলে থাকা কোবরাটিকে দেখে চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির নিরাপত্তার জন্য যানবাহন ধীরগতিতে চলতে থাকে এবং অনেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। সেখানে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বেঙ্গালুরুর ট্রাফিকের নতুন ভিআইপি ছিল একটি কোবরা।’
অন্য একজন রসিকতা করে মন্তব্য করেন, ‘মনেহচ্ছে সাপটি রাস্তার মাঝখানেই ৩০ মিনিটের ধ্যান করার সিদ্ধান্ত নিয়েছিল, তাও আবার ফণা তুলে।’
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে কোবরাটিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করে। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়। তবে এতে মানুষ বা সাপের কোনো ক্ষতি হয়নি।
আরও পড়ুন: নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তনের সময় প্রাকৃতিক আবাসস্থল থেকে সাপ জনবসতিপূর্ণ এলাকায় চলে আসার ঘটনা অস্বাভাবিক নয়।
এটি নগরায়ণ এবং বন্যপ্রাণীর আবাসস্থলের ক্রমবর্ধমান সংস্পর্শের আরেকটি উদাহরণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন