০৬:৩০ পি.এম
পটুয়াখালীর কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে মো. মেহেদী হাসান অপু (১৯) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১ জুন) রাত ৮টার দিকে কলাপাড়া পৌরশহরের হ্যালিপ্যাড মাঠে জনৈকা এক নারীকে ইভটিজিং করার অভিযোগে উপস্থিত জনতা ওই যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।
এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ ঘটনার সত্যতা পেয়ে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জের ৫ ইউনিয়নে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, 'কলাপাড়া উপজেলার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ অবসরকালীন বিনোদনের জন্য আসেন। এতে বিভিন্ন সময় নারীদের বিরক্ত করার ঘটনা তারা শুনেছেন। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে প্রশাসন বিনোদন কেন্দ্রগুলোতে এ অভিযান অব্যহত রাখবেন' বলে তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন