১১:৩৪ এম
গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথমেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৮ আগস্ট) সকালে নিজগ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শনের পর, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, ‘গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে প্রথম বেইমানিটি করেছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান।’
আরও পড়ুন: এক যুগ পর মতিঝিলে নির্মাণাধীন ভবনের দখল পেল বেসিক ব্যাংক
তিনি আরো বলেন, ‘নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত একদম সঠিক পথেই ছিলেন। তবে তিনি যে মুহূর্তে জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছেন, ঠিক সেই মুহূর্ত থেকেই তিনি বিপথগামী হয়েছেন।’
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপি কালীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন