ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্বকাপসহ টিভিতে আজকের যত খেলা


বিশ্বকাপসহ টিভিতে আজকের যত খেলা

বিশ্বকাপে আজ পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিপক্ষে, যেখানে রোনালদো মাঠে থাকবেন। এছাড়াও রয়েছে ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচ।

ফুটবল

বিশ্বকাপ ফুটবল

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক কর্মচারী বরখাস্ত

জর্ডান-আলজেরিয়া

সকাল ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

পর্তুগাল-উজবেকিস্তান

রাত ১১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

আরও পড়ুন: বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব নির্বাচিত

ইংল্যান্ড-ঘানা

রাত ২টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

পানামা-ক্রোয়েশিয়া

আগামীকাল ভোর ৫টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

আরও পড়ুন: কপ৩১-এর জন্য তিন প্রধান অগ্রাধিকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

কলম্বিয়া-ডিআর কঙ্গো

আগামীকাল সকাল ৮টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরও পড়ুন: গুলশানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

নিউজিল্যান্ড-স্কটল্যান্ড

বেলা ৩টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

আরও পড়ুন: শরিয়া আইনে আমির হামজার বিচার চাইলেন রাশেদ খান

অস্ট্রেলিয়া-পাকিস্তান

রাত ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৩১ এম


দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দুপুরের সময় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকছে।

মঙ্গলবার (২৩ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের তরফ থেকে জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টারমারের উত্তরসূরি কে, ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৪৫ এম


স্টারমারের উত্তরসূরি কে, ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

দেশের লেবার পার্টির পরবর্তী নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী কে হবে, তা নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা।

এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র এবং মেকারফিল্ড আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যান্ডি বার্নহাম।

স্টারমারের বিদায়ের ঘোষণার পর অ্যান্ডি বার্নহামের উত্থান ওয়েস্টমিনস্টারে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রী হলে, বিনষ্ট হবে গত চার বছরের মধ্যে যুক্তরাজ্যের পঞ্চম প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস।

এদিকে, বার্নহামের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। মাত্র এক সপ্তাহ আগে যিনি সংসদ সদস্য ছিলেন না, তিনি আগামী মাসেই প্রধানমন্ত্রী হতে পারেন—এ বিষয়টি নিয়ে লেবার পার্টির মধ্যেও উদ্বেগ দেখা যাচ্ছে।

অনেকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বার্নহাম অতীতে দু’বার লেবার নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বার্নহামের বর্তমান জনপ্রিয়তার মূল কারণ হল তাকে একজন ‘জয়ী নেতা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে স্টারমারকে ব্যর্থতার প্রতীক ভাবা হচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে রিফর্ম ইউকের শক্তিশালী অবস্থানের মাঝে বার্নহাম তার রাজনৈতিক প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছেন।

তবে, সমালোচকদের মতামত হল, গ্রেটার ম্যানচেস্টারে তার জনপ্রিয়তা থাকলেও জাতীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা এখনো পুরোপুরি পরীক্ষিত নয়। তার রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক পরিকল্পনা এবং জাতীয় নীতিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা এখনও পাওয়া যায়নি।

স্টারমারের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বার্নহাম বলেন, জনগণ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো, জনসেবা, আবাসন এবং আগামী প্রজন্মের জন্য নতুন সুযোগ দেখতে চায়। তবে এসব লক্ষ্য তিনি কীভাবে বাস্তবায়ন করবেন, তা নিয়ে বর্তমানে নজরদারি শুরু হয়েছে।

লেবার পার্টির কিছু সদস্য এরই মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের চিফ সেক্রেটারি ড্যারেন জোনসকে নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও তার ঘনিষ্ঠদের আশঙ্কা, এই সম্ভাবনা আপাতত খুবই কম।

এদিকে, সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বার্নহামের সামনে পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা খাতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সেই অর্থের উৎস কী হবে এসব বিষয়ে শিগগিরই তাকে স্পষ্ট অবস্থান জানাতে হতে পারে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, আগামী কয়েক সপ্তাহেই পরিষ্কার হবে অ্যান্ডি বার্নহাম লেবার পার্টির নেতৃত্ব দেওয়ার এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ার পথে কতটা এগোতে পারেন।

সূত্র : বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হালান্ড ও মানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৫৬ এম


বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হালান্ড ও মানে

বিশ্বকাপের মঞ্চে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হয়েছে নরওয়ে ও সেনেগাল।

উত্তর আমেরিকার নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের শক্তিশালী আক্রমণভাগ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। নিজেদের প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করা নরওয়ে তাদের জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে, ফ্রান্সের কাছে ৩-১ ব্যবধানে হেরে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সেনেগাল মরিয়া হয়ে লড়ছে।

ম্যাচটির আগে সেনেগালের দ্রুতগতির ফুটবল এবং সাদিও মানের মতো বিশ্বমানের ফরোয়ার্ডের উপস্থিতিকে বেশ গুরুত্বের সাথেই দেখছেন নরওয়ের কোচ স্তল সুলবাকেন। তবে প্রতিপক্ষকে সম্মান জানালেও, তাদের নিয়ে ভীত নন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। সুলবাকেন বলেন, "সেনেগাল অত্যন্ত মানসম্পন্ন এবং গতির লড়াইয়ে পারদর্শী একটি দল। তাদের উইং ও পাল্টা আক্রমণের কৌশল সম্পর্কে আমরা অবগত এবং এর মোকাবিলায় আমাদের রক্ষণভাগ প্রস্তুত।" তিনি আরও জানান, "সাদিও মানে একজন দারুণ ফুটবলার হলেও তাদের পুরো পরিকল্পনা নিজেদের শক্তির জায়গা ধরে রাখার ওপরই সীমাবদ্ধ।"

প্রথম ম্যাচে হারায় চাপের মুখে থাকা সেনেগাল আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে খেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে নরওয়ের মূল ভরসা আর্লিং হলান্ড বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। ইরাকের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের শুরুতেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন এই গোলমেশিন। কোচের ভাষায়, "হালান্ড বর্তমানে দুর্দান্ত ছন্দে আছেন এবং পুরো দল তাকে যথাযথ সমর্থন জোগাতে বদ্ধপরিকর।" তার কাছ থেকে গোল পাওয়ার প্রত্যাশা নিয়েই নরওয়ে আজ মাঠে নেমেছে।

উভয় দলের আক্রমণাত্মক ফুটবল দর্শনের লড়াইয়ে আজকের ম্যাচটি বিশ্বকাপের এই গ্রুপে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নরওয়ে যেখানে জয় দিয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায়, সেখানে সেনেগালের লক্ষ্য ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখা। ফুটবল বিশ্বের নজর এখন এই রোমাঞ্চকর লড়াইয়ের দিকে, যেখানে হলান্ড ও মানের মধ্যকার ব্যক্তিগত দ্বৈরথ ম্যাচটির উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে মিলতে পারে নানা উপকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৮:১৮ এম


রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে মিলতে পারে নানা উপকার

সুস্থ ও ফিট থাকার জন্য আমরা কত রকমের দামি সাপ্লিমেন্ট কিংবা হেলথ ড্রিংকস কিনে থাকি। কিন্তু আমাদের রান্নাঘরেই এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা সঠিকভাবে মিশিয়ে খেলে যে কোনো দামি ওষুধের চেয়েও বেশি কাজ করে থাকে। তেমনই একটি প্রাচীন ও অত্যন্ত কার্যকরী কম্বিনেশন হচ্ছে— গরম দুধ ও মধু।

আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে আধুনিক চিকিৎসাবিজ্ঞান— উভয় ক্ষেত্রেই এ মিশ্রণটিকে একটি ‘অমৃত’ বা জাদুকরী পানীয় হিসেবে গণ্য করা হয়ে থাকে।

দুধকে বলা হয়— সুষম আহার, যা ক্যালসিয়াম ও প্রোটিনের খনি। অন্যদিকে খাঁটি মধু হচ্ছে— প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানের ভাণ্ডার।

প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধে এক চামচ মধু মিশিয়ে খেলে আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি একাধিক শারীরিক জটিলতা নিমেষে দূর হয়ে যাবে। প্রকৃতির দেওয়া এ দুই উপাদানের নিয়মিত সেবন আপনাকে সারা দিন রাখবে চনমনে, সতেজ ও রোগমুক্ত। তাই কৃত্রিম কেমিক্যালযুক্ত এনার্জি ড্রিংকস বাদ দিয়ে আজ রাত থেকেই হোক এক গ্লাস হালকা গরম দুধে এক চামচ মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস। এবং সুস্থ জীবনের দিকে এক পা এগিয়ে যাওয়া।

দুধ ও মধুর এই যুগলবন্দি আপনার শরীরে প্রবেশ করার পর পুষ্টির শোষণ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। প্রতিদিন এ অভ্যাস বজায় রাখলে যে ইতিবাচক প্রভাব চোখে পড়বে, তা বলাই বাহুল্য।

চলুন জেনে নেওয়া যাক, দুধ ও মধুর এই যুগলবন্দি আপনার শরীরে কতটা প্রভাব ফেলে—

যারা রাতে বালিশে মাথা দিয়েও ঘণ্টার পর ঘণ্টা এপাশ-ওপাশ করেন বা ইনসোমনিয়ার সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই পানীয় ওষুধের মতো কাজ করে থাকে। দুধে রয়েছে ‘ট্রিপটোফ্যান’ নামক একটি অ্যামিনো অ্যাসিড, যা আপনার মস্তিষ্কে গিয়ে ‘সেবোটোনিন’ এবং পরে ‘মেলাটোনিন’ বা ঘুমের হরমোন তৈরিতে সাহায্য করে। মধুর গ্লুকোজ এ ট্রিপটোফ্যানকে খুব দ্রুত মস্তিষ্কে পৌঁছাতে অনুঘটক হিসেবে কাজ করে। ফলে মন শান্ত হয় এবং নিমেষের মধ্যে গভীর ও আরামের ঘুম আসে।

ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লাগা, সর্দি-কাশি কিংবা গলার খুসখুসে ভাব দূর করতে দুধ-মধুর মিশ্রণ অনন্য। মধুর মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা গলার ভেতরের সংক্রমণ দূর করে থাকে। আর গরম দুধ আপনার শরীরের ক্লান্তি দূর করে শক্তি জোগায়। নিয়মিত এটি খেলে শরীরের শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা বাড়ে। ফলে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ সহজে আপনার শরীরকে কাবু করতে পারে না।

মধু হচ্ছে একটি চমৎকার ‘প্রিবায়োটিক’ যা পাকস্থলীতে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে গরম দুধ আমাদের পরিপাকতন্ত্র বা বাওয়েল মুভমেন্টকে সচল রাখে। রাতে এ মিশ্রণটি খেয়ে ঘুমালে সকালে পেট পরিষ্কার হয় এবং গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের মতো ক্রনিক সমস্যা থেকে মুক্তি মেলে।

দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় মজবুত রাখার জন্য প্রধান উপাদান। কিন্তু অনেক সময় শরীর এ ক্যালসিয়াম পুরোপুরি শোষণ করতে পারে না। আর মধুর মধ্যে থাকা বিশেষ পুষ্টিগুণ রক্তে ক্যালসিয়াম শোষণের হার বহুগুণ বাড়িয়ে দেয়। ফলে বয়সজনিত কারণে হাড়ের ক্ষয়, হাঁটুর ব্যথা বা অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেকটাই কমে যায়।

দুধ ও মধুর মিশ্রণ ভেতর থেকে আপনার শরীরকে ডিটক্সিফাই বা বিষমুক্ত করতে সাহায্য করে। ফলে রক্তের পরিচ্ছন্নতা বাড়ে, যার সরাসরি প্রভাব পড়ে আমাদের ত্বকে। ত্বকের কালচে ভাব দূর হয়ে এক প্রাকৃতিক জেল্লা বা গ্লো ফিরে আসে। এ ছাড়া চুলের গোড়াতেও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায়। ফলে চুল পড়া বন্ধ হয়।

যদিও দুধ ও মধু খাওয়ার সময় একটি বিষয় সবসময় মনে রাখবেন। ফুটন্ত বা অতিরিক্ত গরম দুধে কখনো মধু মেশাবেন না। কারণ অতিরিক্ত তাপে মধুর ওষধি গুণাগুণ ও এনজাইমগুলো নষ্ট হয়ে যায় এবং তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সবসময় দুধ ফুটিয়ে নেওয়ার পর তা হালকা কুসুম কুসুম গরম অবস্থায় তাতে মধু মেশাবেন। তা না হলে মঙ্গলের বদলে অমঙ্গলই দেখা দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%