ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি


মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি

বলিউডের অভিনেত্রী সারা আলী খানের জীবনে ২০২০ সালে একটি কঠিন সময় উপস্থিত হয়েছিল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকসংক্রান্ত তদন্তে তার নাম জড়িয়েছিল। সেই সময় সারার পাশে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ওরহান আওয়াতরামানি, যিনি ওরি নামে পরিচিত। তবে, বন্ধুর বিপদের সময়ে পাশে থাকলেও নিজের কঠিন পরিস্থিতিতে সারার কাছ থেকে সামান্য সহানুভূতি পাননি বলে অভিযোগ করেছেন তিনি। এই অভিমান থেকেই সারা ও তার মা অমৃতা সিংহের সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়েছেন এই ইনফ্লুয়েন্সার।

সম্প্রতি, অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর অনুষ্ঠানে ‘ডাবল ডেট’-এ অতিথি হয়ে এসে এসব কথা জানান ওরি। অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে কাছের কোনো ব্যক্তিকে আনফলো করার বিষয়ে প্রশ্ন করা হলে এক মুহূর্তও না ভেবে সারা ও তার মায়ের নাম উল্লেখ করেন তিনি।

ওরি বলেন, “আমি এ বিষয়ে খুব খোলাখুলিই বলি। সারার মা আমাকে খুব বকেছিলেন। তাই তাকেও অনুসরণ করা বন্ধ করে দিয়েছি।”

আরও পড়ুন: আট বছর পর ফিরেই অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?

সারার সঙ্গে ছোটবেলা থেকেই বন্ধুত্ব ওরির। কলেজজীবনেও তাদের যোগাযোগ ছিল। প্রায় এক দশকের এই বন্ধুত্বে সারার জীবনের কঠিন সময়গুলোতে সব সময় পাশে ছিলেন তিনি। কিন্তু নিজের বিপদের সময়ে অভিনেত্রীকে পাশে পাননি। আর সেই অভিমান থেকেই বন্ধুত্ব ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ওরি।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে মাদকসংক্রান্ত তদন্তে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সারাকে তলব করেছিল। সেই সময়ে সারা গোয়ায় ছুটি কাটাচ্ছিলেন। ওই কঠিন পরিস্থিতিতেও তার পাশে ছিলেন বলে জানান ওরি।

তিনি বলেন, “আমরা তখন গোয়ায় ছিলাম। ও যখন এত বড় মামলায় জড়িয়ে পড়েছিল, আমি ওর সঙ্গে ছিলাম। কখনো ওর সঙ্গ ছাড়িনি।”

তবে পরবর্তী সময়ে নিজের জীবনের কঠিনতম পরিস্থিতিতে সারা আলী খানের কাছ থেকে সামান্য সহানুভূতি পাননি বলে অভিযোগ করেন ওরি। তিনি বলেন, একবারও ফোন করে তার খোঁজ নেননি অভিনেত্রী। জীবনে একবার তার পাশে সারার থাকার প্রয়োজন ছিল। কিন্তু তখনই তিনি উধাও হয়ে যান।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা ও বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ

ওরির ভাষায়, “এত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, অথচ একবারও ফোন করল না। একবারও জানতে চাইল না, আমি কেমন আছি।”

এ ঘটনায় যে তিনি গভীরভাবে আঘাত পেয়েছিলেন, তাও জানিয়েছেন ওরি। তিনি বলেন, “সারা যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন অনেকেই আমাকে ওর সঙ্গ ছেড়ে দিতে বলেছিল। কিন্তু আমি ওর পাশে ছিলাম। ওর মায়ের পাশেও দাঁড়িয়েছিলাম। আর যখন আমার পাশে দাঁড়ানোর প্রয়োজন হলো, তখন ও একটা ফোনও করতে পারল না।”

ওরি আরও জানান, চলতি বছরের গোড়ায় সারা আলী খানের সঙ্গে তার কথা হয়েছিল। সেই সময়ে অভিনেত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, পুরনো সম্পর্ক আর জোড়া লাগানো সম্ভব নয়। তবে এতকিছুর পরও সারা তার কাছে ক্ষমা চাননি বলেও দাবি করেন ওরি।

আরও পড়ুন: ২৭ নভেম্বর ঢাকায় কনসার্টে আসছেন পপতারকা ওটিলিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া সঞ্চালনার দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

স্পিকার তাদের শপথবাক্য পাঠ করান, যা সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ বিধির আওতায় অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদলের সমালোচনা করছে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদলের সমালোচনা করছে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য বিরোধীদলকে সমালোচনা করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) কারামুক্ত বীরমুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামান তার বাসায় সাংবাদিকদের এ কথা বলেন।

আখতারুজ্জামান মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান, যেখানে তিনি মাসখানেক কারাবাসের পর সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক ছিলেন।

কারামুক্ত হওয়ার পর আখতারুজ্জামানকে নিয়ে জামায়াত নেতাকর্মীরা মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে আসেন। সেখানে জামায়াতের শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিরোধীদলীয় নেতা বলেন, "নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদলের সমালোচনা করছে সরকার।" তিনি জনগণের অধিকার রক্ষায় যেকোনো পরিস্থিতিতে সরব থাকার হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লরির ধাক্কায় উল্টে যাওয়া লোকাল বাসের নিচে চাপা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে ডালাস পেট্রোল পাম্পসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাইশা মুশফিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামে। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যা। দুর্ঘটনায় আহত রাজিয়া সুলতানা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে শিক্ষার্থীরা রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় যাত্রী ওঠানোর জন্য ধীরগতিতে চলা চট্টগ্রামমুখী ৮ নম্বর রুটের একটি লোকাল বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ভারী লরি। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর পড়ে। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের নিচে চাপা পড়ে মাইশাসহ কয়েকজন মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন ও সহপাঠীরা দ্রুত এগিয়ে এসে বাসের নিচ থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনা ঘটানো লরিটি ‘কেডিএস লজিস্টিকস’-এর। লরিটির মালিকানা, চালকের পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

চার দাবিতে মহাসড়ক-রেলপথ অবরোধ: সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পাশাপাশি নিকটস্থ রেলপথের ওপর অবস্থান নেন। এতে ব্যস্ততম মহাসড়ক ও রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে চার দফা দাবি উত্থাপন করেছেন।

দাবিগুলো হলো—

১. দুর্ঘটনায় জড়িত লরি ও বাসের চালক ও মালিককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা।

২. বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দ্রুত ফুটওভারব্রিজ ও গতি নিরোধক ব্যবস্থা নিশ্চিত করা।

৩. নিহত মাইশার পরিবার এবং আহত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা।

৪. মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ ও বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে নিউজিল্যান্ডের জন্য আরও এক দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে নিউজিল্যান্ডের জন্য আরও এক দুঃসংবাদ

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে আগামীকাল বুধবার। এর আগে নিউজিল্যান্ড ক্রমাগত দুঃসংবাদে আক্রান্ত হচ্ছে। এবার দলের জন্য নতুন দুঃসংবাদ হলো— প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। অনুশীলনের সময় ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে তিনি মাথায় আঘাত পেয়েছেন। পরীক্ষায় কনকাশনের বিষয়টি নিশ্চিত হয়েছে।

ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার, অকল্যান্ডের ইডেন পার্কে। ক্যাচ ধরার সময় দুজন একে অপরের সঙ্গে ধাক্কা খান। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, উভয় খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে চিকিৎসা প্রদান করা হয়। মাথার চোটের পরীক্ষাও করা হয় তাদের।

হেনরির অবস্থা এখন পর্যবেক্ষণে রয়েছে। কনওয়েকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও পরীক্ষার পর কনকাশনের বিষয়টি নিশ্চিত করা হয়। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই খেলোয়াড়ের অবস্থা নজরে রাখা হবে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাদের খেলার ব্যাপারে যথাসময়ে জানানো হবে।’

হেনরি নিজেও চোট কাটিয়ে ফিরেছেন। ডান উরুর পেশিতে হালকা ছিঁড়ে যাওয়ার কারণে তিনি ভারতের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টিতে অংশ নিতে পারেননি।

ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ডের চোটের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। হ্যামস্ট্রিংয়ের চোটে মার্ক চ্যাপম্যান সিরিজ থেকে ছিটকে পড়েছেন। কাঁধের চোটের কারণে রাচিন রবীন্দ্রও বাইরে রয়েছেন।

এই চোটের মিছিল ডিঙিয়েই আগামীকাল নিউজিল্যান্ড ভারতের মুখোমুখি হবে। ৫ ম্যাচ সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১৩ ও ১৫ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়াইয়ে নামবে উভয় দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%