০৫:৩৫ পি.এম
বিএনপি নেতা রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে জামায়াত-শিবির ধর্ষক জিসানের মতো সবসময় ভিক্টিম কার্ড খেলার চেষ্টা করে। তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংশ্লিষ্ট এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে ঘটে যাওয়া বিতর্কের ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি ‘গুমের নাটক’ সাজানোর চেষ্টা করছে এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়।
শনিবার (১৩ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথাগুলি উল্লেখ করেন।
রাশেদ খান বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। এছাড়া, পরবর্তীতে ওই নারীকে ভ্রুণ নষ্ট করতে বাধ্য করা হয়েছে। এরপর, তার বিরুদ্ধে অভিযোগের পর, জিসান আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজিয়েছেন বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন: ব্রিটেনে সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি দোষী সাব্যস্ত
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘এরপর সরকারকে দোষারোপ করে শিবির মিছিল করেছে। তারা বলেছে, সরকার নাকি গুমের সংস্কৃতিতে ফিরে গিয়েছে।’
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যেরও তিনি সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, ‘সবচেয়ে অবাক লেগেছে, বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিবৃতি। তিনি দাবি করেছেন শিবির নেতা ধর্ষক জিসানকে নাকি অপহৃত করা হয়েছে।’
গুম একটি গুরুতর অপরাধ উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘গুম বড় ধরনের অপরাধ। কিন্তু গুমের নাটক করাও বড় ধরনের অপরাধ। সুতরাং, এই শিবির নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
আরও পড়ুন: স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন বাবা, ৫০০ গজ টেনেহিঁচড়ে প্রাণ নিল বাস
তিনি আরও অভিযোগ করে বলেন, বর্তমানে জামায়াত-শিবির আওয়ামী লীগের মতো আচরণ করছে। তার ভাষায়, ‘বর্তমানে জামায়াত-শিবির ঠিক আওয়ামী লীগের মত জালিম হয়ে উঠছে, কিন্তু তারা ধর্ষক জিসানের মত সবসময় ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে।’
রাশেদ খান বলেন, জামায়াত-শিবির এখন আর আওয়ামী লীগের বিচার চায় না, কারণ তারা নিজেরাই আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে বলে তিনি মনে করেন।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন, ‘এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের মত জালিম হতে চাইবে, তাদের বিরুদ্ধেও জনগণ কঠোর হিসেবেই অবতীর্ণ হবে।’
আরও পড়ুন: দেশে অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১: বিদ্যুৎমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন