ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ভালোবাসার কথা লিখে ফেসবুকে পোস্ট, পরে তা মুছে দিলেন প্রভা


ভালোবাসার কথা লিখে ফেসবুকে পোস্ট, পরে তা মুছে দিলেন প্রভা

প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করার পরই তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।

বর্তমানে প্রভা নেপালে অবকাশ যাপন করছেন। সেখানে বহু সুন্দর লোকেশনে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ফেসবুকে প্রকাশ করছেন। কিন্তু অভিনেত্রীর এ অবকাশ যাপনকে ভিন্নভাবে বিশ্লেষণ করছেন অনেকে।

ভক্তদের এক অংশের দাবি, বিদেশে নতুন প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রভা। যদিও নতুন প্রেমের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি, কিন্তু দিয়েছেন কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট।

আরও পড়ুন: জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের তর্কবিতর্ক, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন প্রসঙ্গে

শুক্রবার (১২ জুন) রাতে হঠাৎ একটি নতুন ছবি আপলোড করেন প্রভা। ওই ছবিতে দেখা যাচ্ছে, সাদা জামায় কোনো রেস্তোরাঁয় বসে আছেন প্রভা। একটি হাত টেবিলে রেখে অন্য হাত তিনি বাড়িয়ে রেখেছেন ক্যামেরার দিকে। ক্যামেরার সামনে থাকা অভিনেত্রীর হাত ধরে রেখেছে আরেকটি হাত।

ঘড়ি পরিহিত ওই হাতটি নেটিজেনদের মতে, কোনো পুরুষের হতে পারে। এমন পরিস্থিতির পর ছবির ক্যাপশনে গুঞ্জনের আগুনে ঘি ঢালেন প্রভা। তিনি লেখেন, ‘আই লাভ ইউ টু’।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় প্রভার পোস্টটি। ভক্তরা মন্তব্যের ঘরে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই পোস্টটি ডিলেট করে দেন অভিনেত্রী।

মডেলিংয়ের মাধ্যমে প্রভার ক্যারিয়ার শুরু হয়েছে। তবে তিনি মডেলিংয়ের পাশাপাশি নাটকে অভিনয় করে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। তবে ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের কারণে একসময় তার অভিনয়জীবনে কিছুটা বিরতি আসে। বর্তমানে তিনি অভিনয়ে খুব বেশি সক্রিয় নন।

আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'অন্তত একটি গাছের চারা রোপণ করুন' আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


আগামী প্রজন্মকে দূষণমুক্ত পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে অন্তত একটি গাছের চারা রোপণের জন্য আহ্বান জানিয়েছেন।

এই আহ্বান তিনি শুক্রবার (১৩ জুন) বিকালে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের পর জানান। এই কার্যক্রমের মাধ্যমে ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির বাস্তবায়নের শুরু হলো।

সরকারপ্রধান добавил বলেন, "আমি সবাইকে অনুরোধ করছি, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুকভরে শ্বাস নিতে পারে, সেজন্য আজ থেকেই প্রত্যেকে যার যেখানে সম্ভব অন্তত একটি করে গাছের চারা রোপণ করুন। যদি আমরা এই বৃক্ষরোপণ অভিযানে সফল হতে পারি, তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুকভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে।"

এর আগে, সরকারপ্রধান সস্ত্রীক ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার পাশাপাশি মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারাও রোপণ করেন।

এদিন সকালে প্রধানমন্ত্রী আকাশপথে সস্ত্রীক কক্সবাজারে যান। তিনি শুরুতে প্রায় পঞ্চাশ বছর আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলীখাল পুনঃখননকাজ উদ্বোধন করেন। এরপর পাশেই একটি পথসভায় অংশগ্রহণ করেন।

পথসভায় প্রধানমন্ত্রী বলেছেন, "৬০টি পণ্যের কর বাতিল করাতেই এবারের বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি, যা অন্যবারের মত হয়েছে। দেশের অস্থিতিশীলতা তৈরি করে যারা জনগণের বিভ্রান্তির চেষ্টা করছে, তারাই মূলত গণমুখী বাজেটের সমালোচনা করছে।"

তিনি আরও বলেন, "এই দেশই বিএনপির শেষ ঠিকানা, তাই আমরা দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে জানালেন ভিনিসিয়ুস জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে জানালেন ভিনিসিয়ুস জুনিয়র

মরক্কোর বিপক্ষে ম‍্যাচ দিয়ে হেক্স মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। এবারের স্কোয়াডে নেইমার থাকলেও, আক্রমণভাগের প্রধান দায়িত্ব থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। তিনি এই দায়িত্ব ভালোভাবেই পালন করতে চান, যে তিনি রিয়াল মাদ্রিদ তারকা।

শনিবার (১৩ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে ভিনিসিয়ুস বলেন, ‘এটা আমার জীবন ও আমার ক‍্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

নেইমার চোটের কারণে মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না। ফলে পাদপ্রদীপর আলো এখন পুরোপুরি ভিনিসিয়ুসের ওপর। তিনি গত কয়েক বছরের হতাশা দূর করতে উন্মুখ।

২০২১ কোপা আমেরিকার ফাইনালে দেশের মাটিতে আর্জেন্টিনার বিরুদ্ধে হারে ব্রাজিল। পরের বছর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে। ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে বিদায় নেয় উরুগয়ের বিপক্ষে পরাজয় আসবে।

ব‍্যর্থতার চক্র ভাঙতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ক্লাব ফুটবলে দারুণ সফল কার্লো আনচেলত্তিকে কোচ করে আনে। ইতালিয়ান কোচকে জাতীয় দলে পেয়ে ভীষণ খুশি ভিনিসিয়ুস।

তিনি বলেন, আনচেলত্তির কোচিংয়ে খেলা সবসময়ই আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। কারণ, রিয়াল মাদ্রিদে আমি যা করেছি তা করার জন্য তিনি আমাকে স্বাধীনতা ও আত্মবিশ্বাস যুগিয়েছেন, আর এখন জাতীয় দলে খেলার সময়ও সেটা করছেন।

আনচেলত্তির কোচিংয়ে রিয়ালে দুটি চ‍্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা ও একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন ভিনিসিয়ুস। গত বছর মে মাসে আনচেলত্তি কোচ হয়ে আসার পর ব্রাজিলের প্রথম গোলটি করেন ভিনিসিউস। জুনে বিশ্বকাপ বাছাইয়ে প‍্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব‍্যবধানের ওই জয়ে তার গোলে উদ্বেগ কাটে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে জামায়ত ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


জিয়ানগরে জামায়ত ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে

পিরোজপুরের জিয়ানগরে জামায়াত ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাও. আব্দুল হালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আমির মো, তোফাজ্জেল হোসেন ফরিদ, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, এসময় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ ওয়াসিমের স্মরণে কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


শহীদ ওয়াসিমের স্মরণে কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এপ্রিলের ১৩ তারিখ, শনিবার বিকেলে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মুরারপাড়ায় শহীদ ওয়াসিমের বাড়িতে যান তিনি।

সেখানে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এরপর তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও মা জোসনা আক্তারের হাতে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।

এই সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় পাশে থাকবে।

প্রধানমন্ত্রী তার এই সফরে সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মেহেরনামা এলাকায় আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। স্থানীয় বাসিন্দারা শহীদ পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর এই সফর ও সহমর্মিতাকে স্বাগত জানিয়েছেন।

জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তার পরিবারের পাশে দাঁড়াতে সরকারের নেয়া বিভিন্ন সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী সরাসরি এই খোঁজখবর নিলেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%