১২:১৫ এম
শহীদ সৈনিক মো. আবু হানিফার শাহাদাতবার্ষিকী পালন করা হলো। আজ, ১০ জুলাই ২০২৬, শুক্রবার এসবি-পি-এর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী। পার্বত্য চট্টগ্রামে কর্তব্য পালনকালে তিনি শাহাদাতবরণ করেন। এই উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তা প্রকাশ করে।
শোকবার্তায় জানানো হয়, তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করার জন্য সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নেন। দায়িত্ব পালনের সময় তিনি নিজের জীবন উৎসর্গ করেন।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয় যে, ২০২৪ সালের ১০ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটে বান্দরবানের তামলোপাড়া টিওবি ক্যাম্পে কেএনএর একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে হেলিকপ্টারযোগে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হলে সন্ধ্যা ৬টায় তিনি শাহাদাতবরণ করেন। তাঁর অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে মরণোত্তর ‘সেনাবাহিনী পদক’ প্রদান করা হয়।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়াও, বার্তায় উল্লেখ করা হয় যে, দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তিনি সর্বোচ্চ আত্মত্যাগের নজির স্থাপন করেছেন। তাঁর বীরত্ব ও আত্মত্যাগ পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাসদস্যদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে এবং আগামী প্রজন্মের কাছে কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন