১২:২৮ পি.এম
চট্টগ্রামের বোয়ালখালীতে মোহাম্মদ সোলায়মান (৩২) নামে এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। রবিবার (১৬ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সোলায়মান বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটতল এলাকার অলি বিশ্বাসের পুত্র, শামসুল আলমের ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে ছিলেন সবার ছোট।
নিহতের চাচা মনছুর জানিয়েছেন, এদিন সকালে তার ভাইয়ের নির্মমাণ পাকা বাড়ির পানির মোটরের বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন সোলায়মান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পূজা ভৌমিক জানিয়েছেন, 'সকাল পৌনে ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন