ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

আজকের নামাজের সময়সূচি


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয়। সেই কারণে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা জরুরি।

বুধবার (২২ জুলাই) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-

জোহর- ১২: ০৬ মিনিট।

আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী

আসর- ০৪: ৪৪ মিনিট।

মাগরিব- ০৬: ৪৮ মিনিট।

এশা- ০৮: ১২ মিনিট।

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-

আরও পড়ুন: ১২ নভেম্বর থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে: ডা. জাহিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:২২ এম


জ্বালানি তেলের সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার কারণে রাজশাহী নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার পরে একাধিক ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে দেখা গেছে। অনেক জারকিন নিয়ে তেল কিনতে এসেছেন।

রাজশাহী জেলা প্রশাসন এবং রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতি জানায়, জ্বালানি তেলের কোন সংকট নেই। জেলা প্রশাসন এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার জন্য আহ্বান জানানো হয়েছে।

নগরীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, তেলের সরবরাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে রাত ৮টার দিকে হঠাৎ মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় কিছু পাম্পে দীর্ঘ সারির সৃষ্টি হয়।

তেল নিতে আসা বিভিন্ন মোটরসাইকেল চালকরা জানান, ফেসবুকে জ্বালানি তেলের সংকট ও বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড়ের ছবি দেখে তারা আগেভাগে বেশি পরিমাণে তেল কিনতে এসেছেন। তাদের মধ্যে একটি দুশ্চিন্তা ছিল যে, পরে হয়তো তেল পাওয়া কঠিন হয়ে যেতে পারে।

অন্যদিকে অনেকের মতামত হলো, ফিলিং স্টেশনের সামনে অস্বাভাবিক ভিড় দেখে আরও মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে আসছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আছে। গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মমিনুল হক বলেন, রাত ৮টার পরে গ্রাহকের চাপ একদম বেড়ে যায়। তবে তিনি নিশ্চিত করেন, রাজশাহীতে জ্বালানি তেলের কোন সংকট নেই। পর্যাপ্ত সরবরাহ প্রাপ্তির পাশাপাশি মঙ্গলবারও বিভিন্ন পাম্পে তেলের ট্যাংকার পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লঙ্কা প্রিমিয়ার লিগ ও টিভিতে আজকের ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ এম


লঙ্কা প্রিমিয়ার লিগ ও টিভিতে আজকের ম্যাচ

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলার প্রতি নজর দেওয়া সম্ভব নয়। তাই আপনাকে আপনার সময় এবং পছন্দ অনুযায়ী কিছু নির্বাচন করতে হবে। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখা আপনার জন্যও অন্য সবার মতো খুব আকর্ষণীয়। কোথায় কী খেলা চলছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে, আপনার সুবিধার্থে এখানে শিডিউল দেওয়া হলো। তাহলে দ্রুত ঠিক করে নিন, কখন কোন খেলায় আপনার চোখ থাকবে।

ক্রিকেটের দুনিয়ায় বর্তমানে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। আজ এই লিগের অধীনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিকেটের আসর

লঙ্কা প্রিমিয়ার লিগের এক ম্যাচ হবে কলম্বো ও জাফনার মধ্যে, যা শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে, সম্প্রচারিত হবে টি স্পোর্টসে।

অন্যদিকে, ডাম্বল ও গলের মধ্যে দ্বিতীয় ম্যাচটি রাত ৮টায় অনুষ্ঠিত হবে, যা দেখানো হবে একই চ্যানেল টি স্পোর্টসে।

টেনিসের দুনিয়াতেও আজ উপলব্ধ আছে ইউএস ওপেনের বেস্ট অব সেরেনা, যার সম্প্রচার শুরু হবে রাত ১০টা ৩০ মিনিটে, স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ড্রোন-হাইটেকেও ঝুঁকছেন বিদেশি বিনিয়োগকারীরা

গ্যাসসংকটে ব্যাহত শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ এম


গ্যাসসংকটে ব্যাহত শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা

দেশের শিল্পায়ন, রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন দিগন্তের সূচনা করেছে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল।

প্রথাগত তৈরি পোশাক বা জুতার গণ্ডি পেরিয়ে অঞ্চলটি এখন ড্রোন, ওষুধশিল্পের কাঁচামাল (এপিআই), ব্যাটারি প্লেট ও আউটডোর ইকুইপমেন্টের মতো উচ্চ প্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদনের নতুন হাবে পরিণত হচ্ছে।

এরই মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের মতো দেশের বড় বড় বিনিয়োগকারীরা এখানে ভিড় জমিয়েছেন। তবে সম্ভাবনার এই বিশাল অর্থনৈতিক অঞ্চলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র গ্যাসসংকট।

প্রয়োজনীয় গ্যাস সংযোগ না থাকায় নতুন বিনিয়োগ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি কোটি কোটি টাকা বিনিয়োগ করা কারখানাগুলো তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারছে না। ফলে সম্ভাবনা ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনৈতিক অঞ্চলটি।

বেপজার গত ১৮ জুলাই পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, এক হাজার ৩০২ কোটি ৯১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের এই মেগাপ্রকল্পটির কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছে।

সর্বাধিক প্রশংসনীয় বিষয় হলো, কঠোর আর্থিক শৃঙ্খলা বজায় রেখে মূল বাজেটের তুলনায় প্রায় ১৬৩ কোটি টাকা কম ব্যয়ে প্রকল্পটির কাজ সম্পন্ন করেছে বেপজা।

অর্থনৈতিক অঞ্চলটিতে মোট ৫৩৯টি শিল্প প্লট ও দুটি আধুনিক ছয়তলা কারখানা ভবন রয়েছে। এদিকে এরই মধ্যে ৩৬০টি প্লট এবং একটি কারখানা ভবন ৫৯টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বশেষ গত ১৬ জুলাই চীনের বিখ্যাত প্রতিষ্ঠান ‘হুয়ারুন টেক্স কোম্পানি লিমিটেড’ ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি টেক্সটাইল কারখানা স্থাপনে বেপজার সঙ্গে জমি ইজারা চুক্তি সম্পন্ন করেছে। এ নিয়ে অঞ্চলটিতে এ পর্যন্ত মোট ৬৩টি প্রতিষ্ঠান জমি ইজারা চুক্তি সম্পন্ন করেছে।

এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ১.৪৯ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া আরো ৪০টি বৈশ্বিক প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য বেপজার সঙ্গে চূড়ান্ত আলোচনা চালিয়ে যাচ্ছে।

অর্থনৈতিক অঞ্চলে এরই মধ্যে ১২টি শিল্পপ্রতিষ্ঠান পুরোদমে বাণিজ্যিক উৎপাদন ও বিশ্ববাজারে রপ্তানি শুরু করেছে। এর পাশাপাশি আরো তিনটি প্রতিষ্ঠান বর্তমানে পরীক্ষামূলক (ট্রায়াল) উৎপাদনের অবস্থায় রয়েছে।

বর্তমানে এই জোনে রপ্তানি ও কর্মসংস্থান উভয় ক্ষেত্রেই শীর্ষে রয়েছে ‘কাইজি লঞ্জারি বাংলাদেশ’। চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানটি ১৮.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করে এরই মধ্যে ৩৪.৫৬ মিলিয়ন ডলারের তৈরি পোশাক বিশ্ববাজারে রপ্তানি করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তিন হাজার ৬৫১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

অন্যদিকে প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে ইতিহাস গড়া ‘কেপিএসটি শুজ (বিডি)’ ৯.১ মিলিয়ন ডলারের ফুটওয়্যার অ্যাকসেসরিজ রপ্তানি করেছে। এ ছাড়া মিংদা (বাংলাদেশ) নিউ ম্যাটেরিয়াল, ফেংকুন কম্পোজিট ম্যাটেরিয়াল, জিবিন টেকনোলজি, তাইশেং (বাংলাদেশ) ওয়েবিং এবং ভারনন অ্যান্ড অলিভার ফার্নিচারসহ বেশ কিছু আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান নিয়মিত উৎপাদন ও রপ্তানি চালিয়ে যাচ্ছে।

বিনিয়োগের এমন জোয়ারের মধ্যে বড় বাধা জ্বালানিসংকট। উদ্যোক্তাদের অভিযোগ, কারখানা প্রস্তুত এবং বায়ারদের (ক্রেতা) অর্ডার হাতে থাকলেও প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না থাকায় তাঁরা বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন। বর্তমানে ১৫টি প্রতিষ্ঠান কোনোমতে বিকল্প উপায়ে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখলেও গ্যাসের অভাবে মূল সক্ষমতার অর্ধেকও ব্যবহার করতে পারছে না।

বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন বলেন, ‘বেপজা অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি উদ্যোক্তাদের যে বিপুল আগ্রহ, তাতে গ্যাস সংযোগ শতভাগ নিশ্চিত করা গেলে বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ বিনিয়োগ তাৎক্ষণিকভাবে আনা সম্ভব হতো। আমরা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’

গ্যাসসংকটের পাশাপাশি কাস্টমস সেবার জটিলতাকেও আরেকটি বড় সমস্যা হিসেবে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা।

জোনের ভেতরে কাস্টমসের সব ধরনের ওয়ান-স্টপ ডিজিটাল সেবা না থাকায় আমদানি-রপ্তানি সংক্রান্ত ছোটোখাটো দাপ্তরিক কাজেও উদ্যোক্তাদের জোনের বাইরে কাস্টমস হাউসে ছুটতে হচ্ছে। এতে ব্যবসায়ীদের সময় অপচয় হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে লিড-টাইম (পণ্য পৌঁছানোর সময়) বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, বিদ্যমান গ্যাস ও কাস্টমস সংকট দ্রুত সমাধান করা জরুরি।

কারণ এই অঞ্চলটি পুরোপুরি চালু করা সম্ভব হলে এখানে প্রায় ২.৯ বিলিয়ন (২৯০ কোটি) ডলারের বিশাল বিদেশি বিনিয়োগ নিশ্চিত হবে। একই সঙ্গে এখানে থেকে প্রতিবছর চার থেকে পাঁচ বিলিয়ন (৪০০ থেকে ৫০০ কোটি) ডলারের বৈচিত্র্যময় পণ্য বিশ্ববাজারে রপ্তানি করা সম্ভব হবে, যা দেশের চলমান ডলার সংকট ও রিজার্ভের ওপর চাপ কমাতে ঢাল হিসেবে কাজ করবে।

এই একটি অর্থনৈতিক অঞ্চলই দেশের প্রায় পাঁচ লাখ বেকার মানুষের বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, যা জাতীয় অর্থনীতিতে এক নতুন বিপ্লবের সূচনা করবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির আন্দোলনে চাপের মুখে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ এম


দিল্লির আন্দোলনে চাপের মুখে মোদি সরকার

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন আরো জোরদারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকাল মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির নেতা অভিজিৎ দিপক উপস্থিত হয়ে এসব কথা বলেন। অভিজিৎ দীপক বলেন, পুলিশের বাধা সত্ত্বেও যন্তর মন্তরেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে আপাতত সংসদ ভবন অভিমুখে নতুন কোনো কর্মসূচি দেওয়া হবে না। খবর আলজাজিরা ও এনডিটিভির। এর আগে সোমবার ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তরে তৈরি করা আন্দোলনের মঞ্চ ভেঙে দেয় দিল্লি পুলিশ। একই দিন সংসদ অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে বহু আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তাকে দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। ওই সংঘর্ষে ১০০ জনের বেশি আহত হন। এদিকে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন দলটির নেতারা প্রথমে সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে জড়ো হয়। সেখান থেকে হেঁটে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যান। সেখানে অবস্থান কর্মসূচি পালন করার সময় কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। কর্মসূচির আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গেছেন। তিনি প্রশ্নফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একই দিন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী হাসপাতালে গিয়ে আহত আন্দোলনকারীদের খোঁজ নেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও আরএমএল ও লেডি হার্ডিঞ্জ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের পথ খোলা রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়নি। এদিকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তাদের তিনটি প্রধান দাবি হলো—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিহত পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং হাসপাতালে ভর্তি সমাজকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রশ্নফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব এবং দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তবে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিচার চাওয়া শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ চালিয়ে সরকার তরুণ সমাজের কণ্ঠরোধের চেষ্টা করছে। তার ভাষায়, নরেন্দ্র মোদি ভারতের ইতিহাসের সবচেয়ে ‘তরুণবিরোধী’ প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, শিক্ষার্থীদের প্রতি ব্যাপক জনসমর্থন এবং বিরোধী দলের সরাসরি অংশগ্রহণ আন্দোলনে নতুন মাত্রা এনেছে। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর চাপ বাড়াবে। অভিজিৎ বলেন, সরকারের মুখ পুড়েছে। তারা চাইলে এমন ঘটনা ঘটত না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করলে এই আন্দোলনের প্রয়োজনই হতো না। কিন্তু সরকার নির্লজ্জ। বিজেপির নেতারা উদ্যত।এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, পুলিশি বর্বরতায় আপনারা আহত হয়েছেন। আমি ক্ষমাপ্রার্থী। অমানবিক দিল্লি পুলিশের নৃশংসতা থেকে আপনাদের রক্ষা করতে পারিনি। অভিজিৎ লেখেন, একজন ধর্মেন্দ্র প্রধান, যিনি ২০ জনের বেশি শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী, তাকে রক্ষা করতে গিয়ে সরকার নিরীহ ছাত্রছাত্রীদের রক্তাক্ত করল। আপনাদের সবার স্বার্থে এই লড়াই জারি থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%