০৪:২০ পি.এম
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ দেশজুড়ে বড় ধরনের সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করছে।
একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে সারা দেশে ইতিমধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশ সদর দফতর উদ্বেগ প্রকাশ করছে যে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এমনকি যদি মাঠপর্যায়ে বাধা দেয়া হয়, তাহলে ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের ওপরও সরাসরি হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধের দাবি
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের সই করা একটি জরুরি চিঠিতে সারা দেশের সব পুলিশ ইউনিটকে এই নিরাপত্তামূলক নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করতে পারে। এই রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিপক্ষ বাধা দিলে সংঘাতের সম্ভাবনা রয়েছে, তেমনিভাবে পুলিশ বাধা দিলে পুলিশের ওপরও পাল্টা আঘাত আসতে পারে।
এই আগাম সতর্কতার চিন্তা করে গোটা দেশে গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সংঘাত এড়াতে প্রতিটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশেষ নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: কোরিয়ার ই-৭ ভিসায় দক্ষ কর্মী পাঠাতে বোয়েসেলের সাথে কেবিটিআইয়ের আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন