০৫:৫২ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের হামলাবেহারিত হতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ক্ষমতার বেশিরভাগই হারিয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদের মাত্র ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে।
এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বেশিরভাগ ড্রোন কারখানা, বেশিরভাগ উৎক্ষেপণ কেন্দ্র এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র উৎপাদন এলাকা ধ্বংস করে দেয়া হয়েছে।’
আরও পড়ুন: মাধবপুরে বিকল ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ নিহত
রোববার সম্প্রচারিতব্য এই সাক্ষাৎকারের কিছু অংশ শুক্রবার প্রকাশ করা হয়।
ট্রাম্প আরও বলেন, তাদের এখনও কিছু সামর্থ্য আছে, তবে তা সামান্যই। তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে, কিছু ড্রোনও বিদ্যমান।’
‘আমি বলব শতাংশের হিসাবে, হয়তো তা তাদের ক্ষেপণাস্ত্রের ২১-২২ শতাংশ। এটাও অনেক, কিন্তু আমরা যখন প্রথম হামলা চালিয়েছিলাম, তখন যা ছিল, এখন আর তা নেই।’ ট্রাম্প এই মন্তব্যটি করেছেন।
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের স্থায়ীভাবে শেষ করার চুক্তিতে ইরান কেন এখনও রাজি হয়নি, সে সংক্রান্ত প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা গর্বিত এবং এমন কিছু কাজ আছে যা তারা কখনও ভাবেনি যে তাদের করতে হবে, কিন্তু এখন তাদের তা করতে হবে। তাদের আর কোনো উপায় নেই, তবে এতে কিছুটা সময় লাগে।’ মার্কিন প্রেসিডেন্ট এভাবে জানান।
আরও পড়ুন: ৮২ মাসে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু
সূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন