ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্পের সঙ্গে মোজতবার দেখা হওয়ার সম্ভাবনা নাকচ ইরানের


ট্রাম্পের সঙ্গে মোজতবার দেখা হওয়ার সম্ভাবনা নাকচ ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা হওয়ার ধারণা নাকচ করেছে ইরান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, মোজতবার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা উত্থাপন করার পর, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এটি নাকচ করে দেন।

 

বুধবার (৩ জুন) নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে, মোজতবার সাথে তার দেখা হওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই।’

আরও পড়ুন: মাধবপুরে বিকল ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ নিহত

তিনি আরও যোগ করেন, ‘সবকিছু কীভাবে এগোয় তার ওপর নির্ভর করে, সম্ভবত কোনো এক সময় আমাদের দেখা হবে।’

তবে, ইরানের শীর্ষ কূটনীতিক আরাঘচি এই সম্ভাবনাকে গুরুত্বহীন উল্লেখ করেন এবং বলেন যে, এটি বাস্তবসম্মত নয়।

বৃহস্পতিবার রাতে লেবাননের গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে এমনটা বলেন তিনি।

আরাঘচি আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমি একটি প্রতিবেদন দেখেছি, যেখানে বলা হয়েছে যে তিনি (ট্রাম্প) বলেছেন, তিনি মোজতবার সাথে একটি বৈঠকের জন্য প্রস্তুত অথবা তিনি একটি বৈঠক করতে চান।’

আরও পড়ুন: ৮২ মাসে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু

কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, আমাদের বাস্তববাদী হওয়া উচিত এবং বাস্তব জগতে থাকা উচিত।’

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় তার পিতা ও পূর্বসূরি আলী খামেনির মৃত্যুর পর মার্চ মাসে আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নিযুক্ত করা হয়।

আরাঘচি সাক্ষাৎকারে আরও বলেন, যে হামলায় আলী খামেনি নিহত হন, সে সময় তিনি নেতার সেই কার্যালয়ের ভেতরেই ছিলেন যেখানে তিনি মারা যান, কিন্তু ভবনের অন্য একটি অংশে থাকায় তিনি অক্ষত ছিলেন।

এই হামলার কারণে ইরান উপসাগরীয় অঞ্চলে ইসরাইল ও মার্কিন মিত্রদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়।

আরও পড়ুন: তথ্য কমিশন শক্তিশালী হলে সরকার গণতন্ত্রের পথে যাবে: প্রধান তথ্য কমিশনার

আরাঘচি আরও জানান, নতুন সর্বোচ্চ নেতার দেশের অভ্যন্তরীণ বিষয়ে সম্পূর্ণ ও কার্যকর উপস্থিতি এবং পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

নিয়োগের পর থেকে মোজতবা খামেনির জনসমক্ষে অনুপস্থিতির কারণ হলো যুদ্ধকে ঘিরে থাকা ‘নিরাপত্তাজনিত বিবেচনা।’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে মার্কিন হামলায় মোজতবা গুরুতর আহত হনে বলে খবর বেরিয়েছিল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরও পড়ুন: রাশিয়াকে নিয়ে সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনার গুরুত্বে একমত যুক্তরাষ্ট্র ও চীন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন আগ্রাসনের জবাবে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


মার্কিন আগ্রাসনের জবাবে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, নতুন এই উত্তেজনার মধ্যে আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দেশটির পক্ষ থেকে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল নিয়ে উত্তেজনার কারণে কেশম দ্বীপ ও সিরিক অঞ্চলে তাদের যোগাযোগ অবকাঠামোতে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসি জানায়, এর জবাবে তাদের অ্যারোস্পেস ইউনিট কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরো বলে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় কিছু ট্যাংকার অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে। সতর্ক করার পর একটি ট্যাংকারে আঘাত হানা হয় এবং বাকি জাহাজগুলো ফিরে যায়।

এর কিছু সময় পরই, ইরানের দাবি অনুযায়ী, তাদের দুটি টেলিযোগাযোগ স্থাপনায় মার্কিন বাহিনী ড্রোন হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনের মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।

পরিস্থিতির অবনতি ঘটলে আইআরজিসি সতর্ক করে জানায়, এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে তার জবাব আরো কঠোর হবে।

একই সঙ্গে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথাও তারা উল্লেখ করে, বলে যে, এর পরিণতির দায় মার্কিন-ইসরায়েলি জোটকেই বহন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান : মুক্তিযুদ্ধমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান : মুক্তিযুদ্ধমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্রীয় ভিত্তি শক্তিশালীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

তিনি শনিবার (৬ জুন) রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদ অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছিলেন।

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছেন। স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে তার ভূমিকা জাতিকে দিকনির্দেশনা দিয়েছিল এবং তার পরে যুদ্ধ পরিচালনায় সংগঠিত কাঠামো গড়ে তুলতে সহায়ক ছিল।

তিনি আরও বলেন, তেলিয়াপাড়া সম্মেলনে জিয়াউর রহমানের প্রস্তাবে যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ নির্ধারণ করা হয় এবং প্রাথমিকভাবে সেক্টরভিত্তিক যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়, যা মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।

আহমেদ আযম খান বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে জিয়াউর রহমান সামরিক শাসন থেকে দেশের গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন ঘটান। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, রাজনৈতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি করেন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন।

মন্ত্রী আরো জানান, জিয়াউর রহমান ছিলেন সাদাসিধে ও মিতব্যয়ী জীবনযাপনের অনুসারী একজন রাষ্ট্রনায়ক। তিনি কৃষি ও গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গণ্য করতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন।

মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তা আজও বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের জন্য প্রাসঙ্গিক। তার নেতৃত্বে বাংলাদেশ আত্মনির্ভরশীলতা, উৎপাদনমুখী অর্থনীতি ও জনগণের ক্ষমতায়নের পথে এগিয়ে যেতে শুরু করেছিল।

তিনি জানান, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। মুক্তিযোদ্ধা সংসদের অবকাঠামোগত উন্নয়ন, মিলনায়তন সংস্কার এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ২০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া অতীতে বেদখল হওয়া মুক্তিযোদ্ধাদের সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলি সীমান্তে বিজিবির সাথে দায়িত্ব পালন করছে গ্রাম পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


হিলি সীমান্তে বিজিবির সাথে দায়িত্ব পালন করছে গ্রাম পুলিশ

ভারত থেকে অবৈধভাবে ভারতীয় নাগরিক পুশইনের আশঙ্কা ঠেকাতে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন গ্রাম পুলিশ সদস্যরা।

 

শনিবার সকাল থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাঁদের। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, গত দুই সপ্তাহ ধরে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের পুশইনের চেষ্টা করছে বিএসএফ ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে। স্থানীয় জনসাধারণের নিরাপত্তায় সর্বদা বিজিবি দায়িত্ব পালনে সুরক্ষা নিশ্চিত করে আসছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিজিবি সাধারণ মানুষের মধ্যে কোনো ভীতি সৃষ্টি না হয়, সেই জন্যই গ্রাম পুলিশকে সংযুক্ত করা হয়েছে। তাছাড়া জনসচেতনামূলক মাইকিংসহ জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। পুশইন প্রতিরোধে গ্রামবাসী বিজিবির সঙ্গে একত্নতা ঘোষণা করেছেন।

হিলি এলাকার স্থানীয় বাসিন্দা বাশা মিয়া বলেন, ‘ভারতীয় নাগরিকদের পুশইনের বিষয়টি সীমান্তবাসীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আজ সকাল থেকে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখে আমরা কিছুটা স্বস্তি অনুভব করছি।’

স্থানীয়দের দাবি, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলে অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বালাগাল উলা বি কামালিহি’ কবিতার অর্থ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


‘বালাগাল উলা বি কামালিহি’ কবিতার অর্থ

‘বালাগাল উলা বি কামালিহি’ একটি আরবি নাত। এটি শুধু আরবি সাহিত্যেই উল্লেখযোগ্য নয়, বরং বিশ্বব্যাপী একটি খুব জনপ্রিয় কবিতাও। শেখ সাদী এই নাতটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রশংসায় রচনা করেছেন, যা বিশ্বজুড়ে অগণিত মানুষের মুখে আলোচিত হয়।

 

আরবি সাহিত্যের পাশাপাশি, বিশ্বসাহিত্যেও সর্বাধিক জনপ্রিয় কবিতাগুলোর মধ্যে একটি এটি। কবিতাটি এরূপঃ

ﺑﻠﻎ ﺍﻟﻌﻼ ﺑﻜﻤﺎﻟﻪ -- ﻛﺸﻒ ﺍﻟﺪﺟﻰ ﺑﺠﻤﺎﻟﻪ

ﺣﺴﻨﺖ ﺟﻤﻴﻊ ﺧﺼﺎﻟﻪ-- ﻳﺼﻠﻮا ﻋﻠﻴﻪ ﻭﺁﻟﻪ

উচ্চারণ: ‘বালাগাল উলা বি-কামালিহি-- কাশাফাদ্দুজা বি জামালিহি,

হাসুনাত জামিউ খিসালিহি-- সাল্লু আলাইহি ওয়া আলিহি।’

এর ভাবার্থ হলো: ‘সাধনায় যিনি সুউচ্চ মর্যাদায় পূর্ণতায় পৌঁছেছেন, যার সৌন্দর্যের প্রভাবের কারণে সব আঁধার বিদায় নিয়েছে, সব সচ্চরিত্রের সম্মিলন ঘটেছে যার মাঝে, তবে আসুন তার ও তার বংশধরদের প্রতি দরুদ ও সালাম জানাই।’

শেখ সাদী ৪ পদে এই কবিতাটি লিখেছিলেন। তাঁর সম্পূর্ণ নাম শায়খ আবু মুহাম্মদ মুসলেহুদ্দীন সাদি ইবনে আব্দুল্লাহ শিরাজি। তিনি ফারসি কবিদের মধ্যে একজন। ফারসিভাষী দেশের বাইরে থেকেও তিনি সুপরিচিত। ধ্রুপদী সাহিত্যের ক্ষেত্রে তাঁকে একজন উচ্চমানের কবি হিসেবে বিবেচনা করা হয় আমাদের। লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তাঁকে প্রশংসেয় উল্লিখিত হয়।

‘গুলিস্তাঁ’ নামক বিশ্বখ্যাত গ্রন্থের একটি অংশে এই কবিতাটি পাওয়া যায়। শেখ সাদী আরবি ভাষায় যেসব কবিতা লিখেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই কবিতাটি। কবিতাটি উম্মতে মুসলিমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। যদিও কবিতাটি লেখার সময়কাল সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয় যে, এটি ১২৫৫-৫৭ খ্রিস্টাব্দের মধ্যেই লেখা হয়েছিল। কারণ ১২৫৭ খ্রিষ্টাব্দ তথা ৬৫৫ হিজরি সালে তিনি ‘গুলিস্তাঁ’ গ্রন্থটি রচনা শেষ করেছিলেন।

শেখ সাদির অমর কবিতা তথা নাতে রসুল শুধুমাত্র মুসলিমদের হৃদয়ে নয়, সারাবিশ্বের মুসলিমরা আজও অজান্তেই গেয়ে ওঠেন-

(‘বালাগাল উলা বি কামালিহি...’)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%