০৫:৩৩ পি.এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ আগস্ট, ২০২৬ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয়, জাতিগত ও সামাজিক বিভাজন অতিক্রম করে জাতীয় পরিচয়ের একটি অন্তর্ভুক্তিমূলক দর্শনে বিশ্বাস করতেন। এই তথ্যটি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
তিনি আরও বলেন, নজরুল জানিয়েছেন, ‘মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান’, আর জিয়াউর রহমান বলেছিলেন, ‘আপনি হাজং, চাকমা বা যা-ই হোন না কেন, আপনি বাংলাদেশি।’ এই অন্তর্ভুক্তিমূলক দর্শনই তাঁদের মধ্যে সবচেয়ে বড় সাদৃশ্য ছিল।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগরের বাংলা একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনে ‘নজরুল বর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
এই আলোচনা সভার আয়োজন করেছে ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউস যৌথভাবে।
অধ্যাপক কামরুল আহসান মন্তব্য করেন, নজরুল ও জিয়াউর রহমানের জাতীয় পরিচয় সম্পর্কিত ধারণা বিভাজনের ওপর না হয়ে, অন্তর্ভুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল। তিনি বলেন, আমাদের উচিত এমনভাবে চলা যাতে আমাদের পাশে থাকা মানুষটি আমাদের সাথে থাকতে শান্তি অনুভব করে।
অধ্যাপক কামরুল আহসান কবি নজরুলের দাফনের ব্যবস্থায় জিয়াউর রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি জানান, জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত করার উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। এটি কেবল আনুষ্ঠানিক ব্যবস্থা ছিল না; বরং কবির প্রতি জিয়াউর রহমানের গভীর ভালোবাসারও নিদর্শন ছিল।
অধ্যাপক কামরুল আহসান দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ৫ আগস্টের বক্তব্য উদ্ধৃত করেন। তিনি বলেন, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়।
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন
তিনি দাবি করেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই নীতি অনুসরণ করে, এবং নিজের বাবা, মায়ের স্মৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, তারেক রহমান সবার জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ওই বক্তব্য দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন