০৬:১৬ পি.এম
চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনের মধ্যে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। এই হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে আগস্টের ২২ দিন পর্যন্ত রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২২ আগস্ট-এই তিন দিনে দেশে এসেছিল ১১ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। এই হিসেবে, চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন