১০:০২ পি.এম
দীর্ঘ সময় ধরে পলাতক থাকার পর, ফুলবাড়ীয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি রাজু ও জিতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ময়মনসিংহের (ত্রিশাল সার্কেল) সহকারী পুলিশ সুপার ইস্ররাফিল আজ বৃহস্পতিবার ফুলবাড়িয়া থানার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া রাজু রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের ফজলু মির্জার ছেলে এবং জিতুল একই গ্রামের সুরুজ মির্জার ছেলে। তারা দুই বন্ধু, সম্পর্কের দিক থেকে চাচা ভাতিজা। (৪ ই আগস্ট) তার বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। গ্রেপ্তার এড়াতে তারা ২৪ দিন ধরে পলাতক ছিল। গ্রেপ্তারের পর, পুলিশ তাদেরকে হত্যার ঘটনাস্থলে নিয়ে যায়, যেখানে হত্যার সাথে ব্যবহৃত কাঠের টুকরো, চাপাটি, লোহার রড এবং চাকুরসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার আরও জানান, এই আসামিদের গ্রেফতার, আলামত জব্দ এবং মামলার বিস্তারিত নিয়ে আগামীকাল পুলিশ সুপার মহোদয় সাংবাদিক সম্মেলন করবেন।
আরও পড়ুন: মধুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন