০১:৪২ পি.এম
একদিনের ব্যবধানে পাকিস্তান ফের একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে দেশের কোথাও থেকে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি এসেছে ভলকানো ডিসকভারির মাধ্যমে।
স্থানীয় সময় অনুযায়ী শনিবার (২৭ জুন) সকাল ৮টা ৩৬ মিনিটে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীর। রিখটার স্কেলে যার মূল্যায়ন ৫ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক প্রতিবেদনগুলো অনুযায়ী, ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তীব্র কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন।
গতকাল শুক্রবার বিকেলেও পাকিস্তানের শুরুর প্রান্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পটির কেন্দ্রস্থল কোহলু শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ছিল এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত, উল্লেখ্য যে, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের উপরে অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়, যা দেশের ভেতরে পাঁচটি ভূমিকম্প অঞ্চলের সৃষ্টি করছে। একাধিক ফল্ট লাইন থাকার কারণে টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে। তাই এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন