০২:১৮ পি.এম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি সোমবার (২০ জুলাই) রাতে ভাইরাল হওয়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এদিকে, গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটিকে আসল বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটি মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানায়।
রিউমর স্ক্যানার জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে এআই বলে দাবি করে অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে তারা দেখতে পেয়েছে, ভিডিওটি আসল এবং এটি কোনো এআই নয়।
আরও পড়ুন: রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ
ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। উল্টো, অডিওতেও কোনও অসংগতি নেই। কনটেন্টের উপাদানগুলো পৃথকভাবে বিশ্লেষণ করে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, যখন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তখন জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এটি একটি ফেক ও এআই ভিডিও। কিন্তু, ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো ভিডিওটি আসল হিসেবে চিহ্নিত করার পর জেলা জামায়াতের পক্ষ থেকে মেয়েটিকে এমপির দ্বিতীয় স্ত্রী বলা হয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বরে ১১২ জন কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন