১১:০৫ এম
সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭ নং জগদল ইউনিয়নের রায়বাঙালি এলাকায় বুড়াকালী ব্রিজের পশ্চিম পাড়ে অনুষ্ঠিত হয়েছে রাজনাও বনাম নাদামপুরের জমজমাট ষাঁড়ের লড়াই।
এই ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই উপভোগ করতে দিরাই ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামের অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত হন। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও আনন্দ।
ষাঁড়ের লড়াই বাংলার গ্রামীণ জনপদের এক পুরোনো ঐতিহ্য। একসময় গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম আকর্ষণ ছিল এমন আয়োজন। সময়ের পরিবর্তনে অনেক কিছু হারিয়ে গেলেও এসব আয়োজন মানুষের মনে পুরোনো দিনের স্মৃতি জাগিয়ে তোলে।
আরও পড়ুন: কাউখালীতে সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সাথে প্রশাসকের পরিচিতি ও আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজকের এই লড়াই যেন গ্রামবাংলার সেই হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে করিয়ে দিল। শৈশবের স্মৃতি, গ্রামের মানুষের মিলনমেলা আর আনন্দঘন মুহূর্ত—সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি।
গ্রামবাংলার ঐতিহ্য ও স্মৃতিগুলো বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন