১২:০১ পি.এম
নেত্রকোণা, ২৫ নভেম্বর, ২০২৬ : নেত্রকোণা বিজিবি-৩১ ব্যাটালিয়নের সদস্যরা মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। এই অভিযানগুলো নেত্রকোণা ও ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে পরিচালিত হয়। জব্দ করা মদের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২১ হাজার ৫শ’ টাকা।
বুধবার সকাল ১০টায় নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বিওপি’র সদস্যরা অভিযান চালান। এই সময় সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্ন্যাসীপাড়া এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
আরও পড়ুন: নড়াইলে বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে মুন্সিপাড়া বিওপি’র সদস্যরা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত পিলার ১১৪০/৩-এস থেকে আনুমানিক ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাগড়া এলাকায় অভিযান চালিয়ে ২৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী আরও জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা মাদকদ্রব্যগুলো নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন