০৩:৫০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড়াইল ইউনিয়ন সভাপতি জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার বিকেলে, নবীনগর থানার পুলিশ বড়াইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করার কার্যক্রম চালায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাকির হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই মামলার মাঝে একটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
ওসি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার একটি মামলার ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে জাকির হোসেন পলাতক ছিলেন, এবং ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন