০৯:৫৫ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একজন ‘কঠিন মধ্যস্থতাকারী’ হিসেবে অভিহিত করেছেন।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময়ে রসিকতার ছলে ট্রাম্প বললেন, মোদি দেখতে ‘ফেরেশতার’ মতো হলেও কাজের ক্ষেত্রে তিনি ‘খুনি’দের মতো কঠোর।
এ ধরনের ব্যক্তির সংখ্যা খুব কমই দেখা যায়।
আরও পড়ুন: জিল ড্রেকের চিৎকারে গিনেসে সবচেয়ে জোরালো চিৎকারের রেকর্ড
ওয়াশিংটন ও নয়াদিল্লি একটি দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ উল্লেখ করে ১৭ জুন ট্রাম্প বলেন, ‘আমরা গত কিছু সময় ধরে বিষয়টি নিয়ে কাজ করছি। তিনি (মোদি) আসলে অন্যতম কঠোর একজন মধ্যস্থতাকারী।’
তিনি আরো জানান, মোদি দীর্ঘ সময় ধরে তার বন্ধু এবং তিনি ভবিষ্যতে ভারত সফর করবেন।
গত এক বছরের শুল্ক, পাকিস্তান এবং ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া উত্তেজনার পর, দুই দেশের সম্পর্ক মেরামতের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এই বৈঠককে দেখা হচ্ছে। ২০২৫ সালের শুরুতে মোদির হোয়াইট হাউস সফরের পর এবারই প্রথম দুই নেতা মুখোমুখি বসলেন। বৈঠকে ওমান উপসাগরে ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা এবং তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়।
প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ‘ভারত আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।’
আরও পড়ুন: দুই অ্যাথলেটের জোড়া গিনেস বিশ্বরেকর্ড
মোদির দিকে নির্দেশ করে ট্রাম্প বলেন, ‘যদি কেউ ওই ব্যক্তিকে আক্রমণ করে, তবে আমরা সেখানে থাকব। তবে নতুন কোনো নেতা এলে আমি সে বিষয়ে নিশ্চিত নই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন